সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন:
ক. প্রোটোপ্লাজম কাকে বলে?
খ. লিউকোপ্লাস্ট বলতে কী বোঝায়?
গ. প্রাককেন্দ্রিক কোষে চিত্র Q-এর গঠন কীরূপ হবে? চিত্রসহ ব্যাখ্যা করো।
ঘ. পরিবেশের ভারসাম্য রক্ষায় চিত্র P-এর ভূমিকা যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর-ক.
কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আঠালো ও জেলির মতো অর্ধতরল, কলয়ডালধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে।
উত্তর: খ.
বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলে। এতে কোনো রঞ্জক পদার্থ থাকে না। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, বিশেষ করে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। মূল, মাটির নিচের কাণ্ডে লিউকোপ্লাস্ট অবস্থান করে। লিউকোপ্লাস্টের কাজ খাদ্য সঞ্চয় করা।
উত্তর: গ.
চিত্র চিত্র Q হলো একটি সুগঠিত নিউক্লিয়াস। যে নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস থাকে। তাকে সুগঠিত নিউক্লিয়াস বলে, যা প্রকৃত কোষের বৈশিষ্ট্য। প্রাককেন্দ্রিক কোষে নিউক্লিয়াস সুগঠিত নয়। নিচে একটি প্রাককেন্দ্রিক কোষের চিত্র অঙ্কন করা হলো:
প্রাককেন্দ্রিক কোষে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস থাকে না। ক্রোমোসোমে শুধু DNA থাকে। রাইবোসোম ছাড়া সাধারণত অন্যান্য অঙ্গাণু থাকে না। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোচ বিভাজন হয়ে থাকে।
উত্তর: ঘ.
চিত্র P হলো ক্লোরোপ্লাস্ট। যেসব প্লাস্টিডে ক্লোরোফিল নামক সবুজ বর্ণ কণিকা অধিক পরিমাণে থাকে, তাকে ক্লোরোপ্লাস্ট বলে। এই ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। সবুজ উদ্ভিদ ক্লোরোপ্লাস্টের সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এই খাদ্য উদ্ভিদের বিভিন্ন জৈবিক কাজ করার শক্তি জোগায়। ফলে উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফুল ফোটে। পরাগায়ন ও নিষেকের মাধ্যমে ফুল থেকে ফল ও বীজ উত্পন্ন হয়। এই ফল ও বীজ প্রাণিকুল খাদ্য হিসেবে গ্রহণ করে। বীজ থেকে নতুন গাছ জন্মে এবং উদ্ভিদ সম্প্রদায় দীর্ঘদিন পৃথিবীতে টিকে থাকে। আবার উদ্ভিদ খাদ্য তৈরি করার সময় বায়ু থেকে CO2 গ্রহণ করে এবং O2 ত্যাগ করে। এই O2 প্রাণিকুল গ্রহণ করে বেঁচে থাকে। এতে পরিবেশে O2 ও CO2-এর ভারসাম্য বজায় থাকে। ফলে গ্রিনহাউস প্রতিক্রিয়াসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে পৃথিবী রক্ষা পায়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে চিত্র P উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে প্রাণী ও উদ্ভিদ সম্প্রদায়কে বাঁচিয়ে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা