সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ জীববিজ্ঞান ২য় পত্র থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
মানুষের ক্ষেত্রে কালো চোখের জন্য দায়ী জিন নীল চোখের ওপর প্রকট। একজন নীল চোখের নারীর সঙ্গে একজন কালো চোখের পুরুষের বিয়ে হলো। দেখা গেল, তাঁদের সন্তানদের সবাই কালো চোখবিশিষ্ট হলো। কিন্তু নাতি-নাতনিদের কেউ কালো চোখবিশিষ্ট আবার কেউ নীল চোখবিশিষ্ট হলো।
প্রশ্ন:
ক. অ্যালিল কাকে বলে?
খ. লিথাল জিন বলতে কী বোঝায়?
গ. সন্তানদের সবাই কালো চোখবিশিষ্ট হওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. নাতি-নাতনিদের নীল চোখ বা কারও কালো চোখ হওয়ার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: ক
সমসংস্থ ক্রোমোসোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অন্যটির অ্যালিল বলে।
উত্তর: খ
কোন জিনের মিউটেশন ঘটার পর এটি থেকে সংশ্লেষিত প্রোটিন (এনজাইম) যদি নিষ্ক্রিয় হয়, ওই প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারণের জন্য অপরিহার্য হয়, তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। যেসব জিন বা অ্যালিলের কারণে জীবের মৃত্যু ঘটে, তাদের মারণ জিন বা লিথাল জিন বলে। মারণ জিনের প্রভাবে মেডেলের মনোহাইব্রিড ক্রসের F2 জনুর ফিনোটাইপের অনুপাত ৩: ১-এর পরিবর্তে ২: ১ হয়।
উত্তর: গ
মনে করি, কালো চোখের জন্য দায়ী জিন = B
এবং নীল চোখের জন্য দায়ী জিন = b
কালো চোখবিশিষ্ট পুরুষের জিনোটাইপ = BB
এবং নীল চোখবিশিষ্ট নারীর জিনোটাইপ = bb
কালো চোখের জন্য দায়ী জিন নীল চোখের ওপর প্রকট।
এখন, BB জিনোটাইপবিশিষ্ট কালো চোখের পুরুষের সঙ্গে নন জিনোটাইপবিশিষ্ট নীল চোখের নারীর বিয়ে হলে তাদের সব সন্তানই কালো চোখবিশিষ্ট হয়। নিচে তার ফলাফল দেখানো হলো:
উত্তর: ঘ
জিনতাত্ত্বিক ব্যাখ্যা:
মনে করি, কালো চোখের জন্য দায়ী জিন = B
এবং নীল চোখের জন্য দায়ী জিন = b
কালো চোখবিশিষ্ট পুরুষের জিনোটাইপ = BB
এবং নীল চোখবিশিষ্ট নারীর জিনোটাইপ = bb
কালো চোখের জন্য দায়ী জিন নীল চোখের ওপর প্রকট। তাই দুটি প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকলেই কেবল নীল চোখ হবে। এখন BB জিনোটাইপবিশিষ্ট কালো চোখের পুরুষের সঙ্গে নন ননজিনোটাইপবিশিষ্ট নীল চোখের নারীর বিয়ে হলে তার ফলাফল নিচে দেখানো হলো:
FI জনুর মধ্যে ক্রস:
চেকার বোর্ডে লক্ষ করলে দেখা যায়, F2 জনুতে মোট চারটি সন্তানের মধ্যে ৭৫ শতাংশ সন্তান হয়েছিল কালো চোখবিশিষ্ট এবং ২৫ শতাংশ সন্তান হয়েছিল নীল চোখবিশিষ্ট।
সুতরাং কালো চোখবিশিষ্ট পুরুষ ও নীল চোখবিশিষ্ট নারীর বিয়ে হলে নাতি-নাতনিদের কেউ কালো চোখবিশিষ্ট আবার কেউ নীল চোখবিশিষ্ট হয়।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা