জীববিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৫ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: ক. যোজক কলা কাকে বলে?
খ. সিন্যাপস বলতে কী বোঝায়?
গ. N-এর গঠন প্রকৃতি বর্ণনা করো।
ঘ. P গঠনগত দিক দিয়ে M-এর মতো হলেও কাজ করে N-এর মতো—বিশ্লেষণ করো।
উত্তর-ক:
মেসোডার্ম নামক ভ্রূণস্তর থেকে উত্পন্ন হয়ে যে কলা দেহের গাঠনিক, যান্ত্রিক ও প্রতিরক্ষামূলক ভূমিকা পালনের পাশাপাশি অন্যান্য কলার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে এদের পুষ্টি জোগানো, বৃদ্ধি ও বিভেদীকরণে সহায়তা করে, তাকে যোজক কলা বলে।
উত্তর-খ:
সিন্যাপস হলো স্নায়ুতন্তুর মধ্যবর্তী ফাঁকা স্থান। অর্থাত্, দুটি নিউরনের সংযোগস্থলে যে ফাঁকা জায়গা থাকে, তাই সিন্যাপস। সিন্যাপস ডেনড্রাইট পর্দার খুব নিকটে অবস্থিত স্নায়ুতন্তুর প্রান্তে একটি ফোলা নব নিয়ে গঠিত। সিন্যাপটিক নবের সাইটোপ্লাজমের মধ্যে অসংখ্য মাইটোকন্ড্রিয়া ও সিন্যাপটিক ভেস্কিল থাকে। সিন্যাপস স্নায়বিক বার্তাসমূহ এক নিউরন থেকে অন্য নিউরনে সঞ্চালন করে এবং স্নায়ুশক্তির ভৌত কাঠামো হিসেবে কাজ করে থাকে।
উত্তর-গ:
N মসৃণ বা অনৈচ্ছিক পেশি। এ পেশির কোষগুলো মাকু আকৃতির এবং ১৫ থেকে ২০০ মাইক্রোমিটার পর্যন্ত দীর্ঘ।
কোষের চওড়া অংশের ব্যাস ৮ থেকে ১০ মাইক্রোমিটার। প্রতিটি কোষে নিউক্লিয়াসের সংখ্যা ১ এবং এটি কোষের চওড়া অংশে অবস্থান করে। কোষের আবরণী বা সারকোলেমা অস্পষ্ট। কোষের সাইটোপ্লাজম বা সারকোপ্লাজমে অসংখ্য অতি সূক্ষ্ম মায়োফাইব্রিল পেশিতন্তুর দৈর্ঘ্য বরাবর বিস্তৃত। মায়োফাইব্রিলে কোনো আড়াআড়ি রেখা দেখা যায় না।
উত্তর-ঘ:
P হলো হূেপশি বা কার্ডিয়াক পেশি। মেরুদণ্ডী প্রাণীদের হূিপণ্ড যে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত, তাকে হূেপশি বলে। এ পেশির টিস্যুগুলো অনেকটা M বা ঐচ্ছিক পেশির মতো। তবে P (হূেপশি) এর সঙ্গে M-এর (ঐচ্ছিক পেশি) গঠনগত মিল থাকলেও কাজের দিক দিয়ে ভিন্ন প্রকৃতির। অন্যদিকে, N-এর (অনৈচ্ছিক পেশি) সঙ্গে P-এর (হূেপশি) গঠনগত ভিন্নতা থাকলেও কাজের দিক দিয়ে সাদৃশ্য রয়েছে। এ ক্ষেত্রে অনৈচ্ছিক পেশি প্রধানত প্রাণীদেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। যেমন অন্ত্রের ক্রমসংকোচন। পৌস্টিকনালি, রক্তনালি, শ্বাসনালি, মূত্রথলি, জরায়ু প্রভৃতি অঙ্গের প্রাচীরে অনৈচ্ছিক পেশি পাওয়া যায়। অন্যদিকে, হূেপশি ভ্রূণীয় দশার একটি বিশেষ পর্যায় থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটি ছন্দময় গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে। অর্থাত্, হূেপশির কাজ অনেকটা অনৈচ্ছিক পেশির মতো। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, P (হূেপশি) দেখতে M-এর (ঐচ্ছিক পেশি) মতো হলেও কাজ করে N-এর (অনৈচ্ছিক পেশি) মতো।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা