সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৭.২ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭.২
প্রশ্ন:
ক. মিথোজীবিতা কাকে বলে?
খ. মেসোগ্লিয়া বলতে কী বোঝায়?
গ. N চিহ্নিত কোষের গঠন বর্ণনা করো।
ঘ. M ও P চিহ্নিত অংশের ভিন্নতা বিশ্লেষণ করো।
উত্তর-ক:
যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে।
উত্তর-খ:
Cnidaria জাতীয় প্রাণীদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত ০.১ ব্যাসবিশিষ্ট, জেলির মতো আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন এবং উভয় কোষস্তর নিঃসৃত অকোষীয় স্তরটির নাম মেসোগ্লিয়া। এতে স্নায়ুতন্তু আড়াআড়িভাবে অবস্থান করে। মেসোগ্লিয়া বহিঃ ও অন্তর্ত্বকের কোষসমূহের ভিত্তিঝিল্লিরূপে অবস্থান করে এবং পেশি প্রবর্ধনগুলোর সংযুক্তিতল হিসেবে কাজ করে।
উত্তর-গ:
N চিহ্নিত অংশটি Hydra-এর একটি নিডোসাইট কোষ, যা দেখতে গোলাকার, ডিম্বাকার, নাশপাতি আকার বা পেয়ালাকার। তবে মোসোগ্লিয়া-সংলগ্ন প্রান্তটি সামান্য সরু এবং মুক্ত প্রান্ত চওড়া ও স্ফীত। নিচে এর গঠন বর্ণনা করা হলো:
১। আবরণ: প্রতিটি কোষ দ্বিস্তরী আবরণে আবৃত। স্তর দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম এবং কোষের গোড়ার দিকে একটি নিউক্লিয়াস থাকে।
২। নেমাটোসিস্ট: কোষের ভেতরে প্রোটিন ও ফেনলে গঠিত হিপনোটক্সিন নামক বিষাক্ত তরলে পূর্ণ এবং একটি লম্বা, সরু, ফাঁপা ও প্যাঁচানো সূত্রকযুক্ত স্থূল প্রাচীরের ক্যাপসুলকে নেমাটোসিস্ট বলে। প্রকৃতপক্ষে ক্যাপসুলের সরু প্রান্তটি প্রলম্বিত হয়ে সূত্রক গঠন করে। সূত্রকের চওড়া গোড়াটি বাঁট। এতে বড় তিনটি তীক্ষ কাঁটার মতো বার্ব এবং সর্পিল সারিতে বিন্যস্ত ক্ষুদ্রতর কাঁটার মতো বার্বিউল দেখা যায়।
৩। অপারকুলাম: এর গঠন ঢাকনার মতো, যা দিয়ে নেমাটোসিস্টের ওপরের প্রান্ত ঢাকা থাকে।
৪। নিডোসিল: এটি নিডোসাইটের মুক্ত প্রান্তের একপাশে অবস্থিত দৃঢ়, ক্ষদ্র, সংবেদনশীল রোমের মতো অংশ। এটি ট্রিগারের মতো কাজ করে। ফলে প্যাঁচানো সুতাটি বাইরে নিক্ষিপ্ত হয়।
৫। পেশিসূত্র: কতগুলো ক্ষুদ্র পেশিতন্তু ক্যাপসুলের পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি হয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করে। পরে সব কটি তন্তু একত্র হয়ে নিডোসাইটের বৃন্তের ভেতর দিয়ে মেসেগ্লিয়ার সঙ্গে মিলিত হয়। এ ছাড়া নেমাটোসিস্টের নিম্নপ্রান্তে ল্যাসো নামের একটি প্যাঁচানো সুতা অবস্থান করে।
উত্তর-ঘ:
M অংশটি Hydra-এর এপিডার্মিসের কোষ এবং P অংশটি গ্যাস্ট্রোডার্মিসের কোষ। নিচে কোষগুলোর তুলনামূলক আলোচনা করা হলো:
১। M অংশটি (এপিডার্মিস) ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উত্পন্ন এবং দেহের বাইরের দিকে অবস্থিত। কিন্তু P অংশটি (গ্যাস্ট্রোডার্মিস) ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে উত্পন্ন এবং দেহের ভেতরের দিকে, অর্থাত্ সিলেন্টরনকে ঘিরে অবস্থান করে।
২। এপিডার্মিসে ক্ষণপদযুক্ত কোষ ও ফ্ল্যাজেলাযুক্ত কোষ দেখা না গেলেও গ্যাস্ট্রোডার্মিসে ক্ষণপদযুক্ত ও ফ্ল্যাজেলাযুক্ত কোষ পুষ্টির কাজে নিয়েজিত।
৩। এপিডার্মিসে পেশি আবরণী কোষের নিঃসৃত রসে কিউটিকল সৃষ্টি হয়। কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে কিউটিকল অনুপস্থিত।
৪। এপিডার্মিসে নিডোসাইট কোষ প্রতিরক্ষা ও আত্মরক্ষার কাজে ব্যবহূত হয়। গ্যাস্ট্রোডার্মিসে নিডোসাইট কোষ অনুপস্থিত।
৫। এপিডার্মিসে জননাঙ্গ ও মুকুল উপস্থিত থাকলেও গ্যাস্ট্রোডার্মিসে তা অনুপস্থিত।
৬। এপিডার্মিস Hydra-এর দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। আর গ্যাস্ট্রোডার্মিস মূলত পুষ্টির কাজে নিয়োজিত।
সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, M অংশটি (এপিডার্মিস) P অংশ (গ্যাস্ট্রোডার্মিস) থেকে ভিন্ন।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা