জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদনে ব্যবহূত জৈব উপাদানকে খাদ্য বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-৩ জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: খাদ্য কাকে বলে? উত্তর: যেসব জৈব উপাদান জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদনে ব্যবহূত হয় সেগুলোকে খাদ্য বলে। প্রশ্ন: পুষ্টির সংজ্ঞা দাও।উত্তর: যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক, পরিশোধন ও আত্তীকরণের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও শক্তি উৎপাদিত হয় তাকে পুষ্টি বলে।প্রশ্ন: ভিটামিন কাকে বলে?উত্তর: ভিটামিন হলো খাদ্যের কিছু সুষম উপাদান যা দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, দেহে তাপ ও শক্তি উৎপাদন ইত্যাদি ক্রিয়াকলাপকে সাহায্য করে।প্রশ্ন: জৈবিক প্রভাবক কাকে বলে? উত্তর: জীবদেহের বিভিন্ন অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ ভিটামিনের সাহায্য নিয়ে হয় বলে ভিটামিনসমূহকে জৈবিক প্রভাবক বলা হয়। প্রশ্ন: সুষম খাদ্য কাকে বলে?উত্তর: যে খাদ্যবস্তু দেহের ক্যালরি চাহিদা পূরণ করে, কলা কোষের বৃদ্ধি ও গঠন বজায় রাখে এবং দেহের শারীরবৃত্তীয় কার্যাবলিকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাকে সুষম খাদ্য বলে। অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: দৈহিক বৃদ্ধিতে আমিষ এত প্রয়োজন কেন? উত্তর: আমাদের দেহে কোষগুলোর বিপাক ক্রিয়া অবিরামভাবে চলতে থাকে। ফলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোষগুলোর কর্মক্ষমতা হ্রাস পায় এবং নষ্ট হয়ে যায়। আমিষের প্রধান কাজ হলো দেহের কোষ গঠনে সহায়তা করা। দেহের অস্থি, পেশি, বিভিন্ন অঙ্গতন্ত্র, রক্তকণিকা ইত্যাদি তৈরিতে আমিষ প্রধান ভূমিকা পালন করে। তাই দৈহিক বৃদ্ধিতে আমিষ এত প্রয়োজনীয়। প্রশ্ন: সহজলভ্য শর্করার উৎসগুলো কী কী? উত্তর: সহজলভ্য শর্করার উৎসগুলো হচ্ছে আটা, আলু, চাল, চিনি, গুড়, বীজ, শাক-সবজি ইত্যাদি। প্রশ্ন: ভিটামিনকে কেন খাদ্যপ্রাণ বলা হয়?উত্তর: ভিটামিনসমূহ প্রত্যক্ষভাবে দেহ গঠনে অংশগ্রহণ না করলেও এদের অভাবে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন বা দেহে তাপ ও শক্তি উৎপাদন ইত্যাদি বিভিন্ন ক্রিয়াগুলো সুসম্পন্ন হতে পারে না। জীবদেহের বিভিন্ন অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ এদের সাহায্যে নিয়ন্ত্রিত হয় বলে ভিটামিনসমূহকে খাদ্যপ্রাণ বা জৈব প্রভাবক বলা হয়। অধ্যায়-৪ জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: শিলা কী? উত্তর: ভূ-ত্বকের গঠনগত উপাদানকে বলা হয় শিলা। অন্যভাবে বলা যায়, বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত হয় শিলা। প্রশ্ন: মৌলিক পদার্থের খনিজের উদাহরণ দাও।উত্তর: মৌলিক পদার্থের খনিজ-এর উদাহরণ হলো-হীরা, সোনা, গন্ধক, তামা ইত্যাদি।প্রশ্ন: মৌলিক আকরিক কাকে বলে?উত্তর: যে খনিজ থেকে সহজে এবং লাভজনক উপায়ে পর্যাপ্ত পরিমাণে মৌলিক পদার্থ আহরণ করা যায় তাকে ওই মৌলের আকরিক বলে। প্রশ্ন: ঢালাই লোহা কাকে বলে? উত্তর: লোহার আকরিককে ব্লাস্ট ফারনেস চুলায় গলিয়ে ছাঁচে ঢালাই করা হয়। এভাবে যে লোহা পাওয়া যায় তাকে ঢালাই লোহা বলে।প্রশ্ন: স্টেইনলেস স্টিল কাকে বলে? উত্তর: ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে যে বিশেষ ইস্পাত তৈরি করা হয় তাকে স্টেইনলেস স্টিল বলে।প্রশ্ন: ইস্পাতের পান দেওয়া কাকে বলে? উত্তর: কঠিন ইস্পাতকে উত্তপ্ত করে ঠান্ডা পানিতে ডুবিয়ে এবং হাতুড়ি দ্বারা পিটিয়ে নমনীয় করা হয়। এই প্রক্রিয়াকে ইস্পাতের পান দেওয়া বলে। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল