জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৬২
মডেল টেস্ট ১৪
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
(সৃজনশীল অংশ)
মান-৬০ নম্বর
১। আবীর আফ্রিকার অনুন্নত দেশগুলোর জীবনযাত্রার ওপর একটি বিশেষ সংবাদ দেখছিল। ফসলের মাঠে ফসল না থাকা। মাঠঘাট ফেটে চৌচির হওয়া ছিল সেখানকার সাধারণ দৃশ্য। অনেক মানুষের মৃতদেহ এখানে-সেখানে পড়ে থাকতে দেখে আবীরের মন খারাপ হলো।
ক. বঙ্গভঙ্গ হয়েছিল কবে? ১
খ. বাংলায় নবজাগরণের কারণ ব্যাখ্যাকরো। ২
গ. আবীরের দেখা ঘটনার সঙ্গে পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য দেখা যায়? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘অনাবৃষ্টিই ছিল উক্ত ঘটনার কারণ।’ তুমি কি একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
২। রসুলপুর গ্রামে ‘ক’ বংশের লোকদের অর্থ-সম্পদ যথেষ্ট ছিল। গ্রামের বেশির ভাগ লোক তাদের কথা মেনে চলত। অন্যদিকে ‘খ’ বংশের কেউ কেউ পাশের গ্রামের কিছু খারাপ লোককে ‘ক’ বংশের অর্থ-সম্পদ লুট করতে এমনকি খুন করার ও সুযোগ তৈরি করে দেয়। নিরীহ মানুষ ‘খ’ বংশের এসব লোককে মৃত্যুদূতের সঙ্গে তুলনা করত।
ক. মুক্তিযুদ্ধে সেক্টর ছিল কতটি? ১
খ. কোন ভাষণ বাঙালিকে বীরের জাতিতে পরিণত করেছে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের ‘খ’ বংশের লোকদের ভূমিকার সঙ্গে মুক্তিযুদ্ধে বিরোধী কোন শক্তির ভূমিকার মিল দেখা যায়? ব্যাখ্যা করো। ৩
ঘ. ওই শক্তি কি পাকিস্তান সরকার বহির্বিশ্বকে বিভ্রান্ত করতে গঠন করেছিল? তোমার মতামত দাও। ৪
৩. ঢাকার স্থাপত্য নিদর্শন সম্পর্কে বলতে গিয়ে শিক্ষক বজলুর রহমান বলেন, একটি নিদর্শনের নাম বিভিন্ন সময় পরিবর্তন হলেও ওই নিদর্শনটির সঙ্গে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ইতিহাস জড়িত।’ শিক্ষার্থীদের অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইংরেজদের স্থাপত্যরীতি থেকে মোগল স্থাপত্যরীতি ছিল ভিন্ন।’
ক. প্রাচীনকালে বাংলার কোন কাপড়ের বেশ সুনাম ছিল? ১
খ. বাংলা চিরকালই সংগীতের দেশ। ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কোন নিদর্শনটির কথা শিক্ষক বলেছিলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. শিক্ষার্থীদের প্রশ্নের জবাবটির যথার্থতা নিরূপণ করো। ৪
৪. লেখাপড়া শেষ করে রাবেয়া আর দেশে ফিরলেন না। কোনো ভাইবোন না থাকায় প্রতি মাসে বৃদ্ধ মা-বাবার জন্য টাকা পাঠাতেন। কয়েক বছর ধরে বাবা-মাকে মাঝেমধ্যে নিজের কাছে নিয়ে আসেন। তাঁদের সঙ্গে গ্রামের সাদেকুলও আসে। এবার সাদেকুল বিদেশে থেকে যাওয়ার প্রস্তাব করে।
ক. শিক্ষা কোন ধরনের অধিকার? ১
খ. মাথাপিছু আয়ের ধারণাটি ব্যাখ্যা করো। ২
গ. রাবেয়ার পাঠানো টাকার অর্থনৈতিক ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘দক্ষ ও প্রশিক্ষিত সাদেকুলদের বিদেশে যাওয়া আবশ্যক। তুমি কি একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
৫. নির্বাচিত হয়ে কাদিরুল সাহেব ভেজালযুক্ত খাদ্য বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেন। আয়তন ও লোকসংখ্যার ভিত্তিতে আরও অনেকে নির্বাচিত হন তাঁর সহকর্মী। অন্যদিকে তাঁর ছোট ভাইও নির্বাচিত হয়ে এক ডজন সহকর্মী নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেন। তাঁর ছোট ভাই যে সংস্থায়, সেখানে সদস্য সংখ্যা নির্ধারিত।
ক. সরকারের বিভাগ কয়টি? ১
খ. বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যেকোনো একটি মূলনীতির ব্যাখ্যা দাও। ২
গ. কাদিরুল সাহেব কোন সংস্থায় নির্বাচিত ব্যক্তি? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘ছোট ভাই যে সংস্থায় নির্বাচিত, সেখানে সরকারের একটি বিভাগের কাজের প্রাধান্য দেখা যায়।’ তুমি কি একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
৬. ফয়সাল সাহেব অফিসের কাজে পটুয়াখালী আসেন। ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ নিয়ে জনগণ বেশ আলোচনা করছে ও অনেক বাড়িতেই তিনি দেখেন লোকজন শুকনা খাবার পর্যাপ্ত পরিমাণ মজুত করছে। ঢাকায় বড় হওয়া ফয়সাল দেখেন দুদিন পর লোকজন আশ্রয়কেন্দ্রে অবস্থান শুরু করে।
ক. পৃথিবীর ফুসফুস কী? ১
খ. সুনামি বলতে কী বোঝায়? ২
গ. ফয়সালের দেখা প্রথম কাজটি কোন সময়ের করণীয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. শেষের কাজটিও কি একই সময়ের? তোমার উত্তরের যৌক্তিকতা দেখাও। ৪
৭.
ক. সরকার কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ? ১
খ. জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উন্নয়ন সংস্থার একটি কাজ ব্যাখ্যা করো। ২
গ. চিত্রে ‘A’ রাষ্ট্রের এ অবস্থার কারণটি ব্যাখ্যা করো। ৩
ঘ. জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করলে কি ‘A’ রাষ্ট্র ‘C’ রাষ্ট্রের মতো হতে পারে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।৪
৮. সাম্প্রতিক সময়ের আলোচিত ‘ইবোলা’ ভাইরাসে আক্রান্ত হয়ে চার হাজারেরও বেশি লোকের মৃত্যুতে একটি আন্তর্জাতিক সংস্থা বেশ উদ্বিগ্ন। বিশ্ববাসী ওই সংস্থার করণীয় বিষয়ের ওপর নজর রাখছে। অন্য আরেকটি সংস্থার অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত একটি বিভাগে এ বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়।
ক. জাতিসংঘ কবে প্রতিষ্ঠা লাভ করে? ১
খ. ‘ন্যাম’ গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের প্রথম অংশের সংস্থাটির পরিচয় দাও। ৩
ঘ. ‘শেষের অংশের সংস্থাটি বাংলাদেশের একটি বিরাট সমস্যা সমাধানে ভূমিকা রাখছে।’ উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
৯.
নৃ-গোষ্ঠী জনগোষ্ঠী পরিবারের প্রধান যে অঞ্চলে বসবাস
ক মঙ্গোলীয় মাতা দেশের উত্তরাঞ্চলে
খ অস্ট্রালয়েড পিতা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে
ক. কোন শব্দ থেকে রাখাইন শব্দের উত্পত্তি? ১
খ. সান্দ্রে উত্সব কী? বুঝিয়ে লেখো। ২
গ. ‘ক’ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলতে কোনটিকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘খ’ নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক জীবন স্বতন্ত্র’ —উক্তিটির যথার্থতা নিরূপণ করো। ৪
# মডেল টেস্ট তৈরি করেছেন
এম এ হাছান, সহকারী শিক্ষক,
মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ, ঢাকা।