সনিয়র ইংরেজি শিক্ষক, মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা Pronoun প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নম্বর grammar itemটি আলোচনা করব। মনে রাখবে, নিয়মিত অনুশীলন করলে pronoun বিষয়ে অধিকতর জ্ঞান অর্জন করা ও ব্যবহার করা সহজ হবে। Distributive pronoun: যে pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রতিটিকে পৃথকভাবে বোঝাতে ব্যবহূত হয়, তাকে Distributive pronoun বলে। যেমন: Either of the glasses is broken. Each of the boys will get a book.এখানে either ও each বেশ কটি বস্তু বা ব্যক্তির মধ্যে প্রত্যেককে, neither দুটির মধ্যে প্রত্যেকটিকে এবং every one বহুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝাচ্ছে। এ জন্য এগুলো Distributive pronoun.Distributive pronoun-এর ব্যবহার: (i) Each-এর ব্যবহার: Each দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রতিটি আলাদা করে বোঝাতে ব্যবহূত হয়। যেমন: Each of the boys is guilty.(ii) Every-এর ব্যবহার: Each-এর মতো একইভাবে sentence-এ ব্যবহূত হয় । যেমন: Every man should have an aim in life.(iii) Either-এর ব্যবহার: দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে যেকোনো একটি অন্যটি থেকে পৃথক বোঝাতে either ব্যবহূত হয়। যেমন: Either of the two pens will do.(iv) Neither-এর ব্যবহার: দুইয়ের মধ্যে একটিকেও না বোঝালে either-এর negative হিসেবে neither বসে। যেমন: Neither of the two boys is honest.Indefinite pronoun: যে pronoun কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায়, তাকে Indefinite pronoun বলে। যেমন: Few, some, one, none, other, another, naught, many, all, they, several, both ইত্যাদি Indefinite pronoun হিসেবে ব্যবহূত হয়। যেমন: Do not hate others. None of them are fit for the work. # ওপরের sentenceগুলোতে other, any, none ইত্যাদি pronounগুলো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। তাই এগুলো Indefinite Pronoun।Indefinite pronoun-এর ব্যবহার: (i) One-এর ব্যবহার: One অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা প্রত্যেক ব্যক্তির জন্য ব্যবহূত হয়ে থাকে এবং এ ক্ষেত্রে one যদি sentence-এর subject হয় তাহলে তারপর nominative ও objective case-এ one এবং possessive case, one’s হয় (him অথবা his হয় না)। যেমন: One should do one’s duty.Note : কিন্তু যদি one-এর পূর্বে no ও Every বসে তাহলে পরে one বা one’s না হয়ে his, him বসে। যেমন: every one can take his due.(ii) None-এর ব্যবহার: None অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে singular ও plural উভয় number-এ ব্যবহূত হয়। যেমন: None but Allah can help us.(iii) All-এর ব্যবহার: প্রত্যেক বা সবাইকে বোঝালে all ব্যবহূত হয় এবং verb plural হয়। যেমন: All (men) must die.(iv) Some-এর ব্যবহার: Affirmative sentence-এ some ব্যবহূত হয়। এটি সব সময় plural এবং ব্যক্তি ও বস্তু উভয়ের পরিবর্তে বসে।(v) Any-এর ব্যবহার: Interrogative ও negative-এ any ব্যবহূত হয়। যেমন: Any one can do this.(vi) Other-এর ব্যবহার: Other শুধু ব্যক্তির পরিবর্তে বসে। কোনো বস্তু বা স্থানের পরিবর্তে বসে না। যেমন: Do not speak ill of others.(vii) They-এর ব্যবহার: They সাধারণত মানুষকে বোঝাতে ব্যবহূত হয়। যেমন: They told that Allah helps us. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল