জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর অধ্যায়-৬ থেকে একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।# অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও।কদমতলার খানাকুনিয়ারী গ্রামের এক গরিব কৃষক-পরিবারের ছেলে শহিদুল। সে নিজের ভাগ্য উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করছে। শহিদুল পিরোজপুরের যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে তার বন্ধুদের নিয়ে তাদের পরিত্যক্ত কয়েকটি পুকুর ও ডোবায় যৌথভাবে বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ করছে। এতে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। এই মৎস্য খামারের আকার আরও বৃদ্ধি করে তারা লোকজন নিয়োগ দিয়েছে। প্রশ্ন: শহিদুল ও তার বন্ধুদের উৎপাদন জাতীয় আয়ের কোন খাতের মধ্যে পড়ে?ক. মৎস্য খ. কৃষি গ. সেবা ঘ. শিল্পসঠিক উত্তর: ক. মৎস্য।প্রশ্ন: শহিদুল ও তার বন্ধুদের কঠোর পরিশ্রম আমাদের অর্থনীতিতে অবদান রাখছে—i. জীবনযাত্রার মান উন্নয়নে ii. জাতীয় উৎপাদন বৃদ্ধিতে iii.কাজের সুযোগ তৈরি করতেকোনটি সঠিক? ক. i খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: ঘ. i, ii ও iiiপ্রশ্ন: Gross Domestic Product বলতে কী বোঝায়?ক. সেবামূলক বার্ষিক উৎপাদন খ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদনগ. দেশের মোট উৎপাদনের আর্থিক মূল্য ঘ. সেবা পণ্যের মোট আর্থিক মূল্যসঠিক উত্তর: গ. দেশের মোট উৎপাদনের আর্থিক মূল্য।প্রশ্ন: মানব উন্নয়নে ভারত ২০১০ সালে কততম স্থান অধিকার করে?ক. ১২৬তম খ. ১২৫তম গ. ১২৩তম ঘ. ১১৯তমসঠিক উত্তর: ঘ. ১১৯তম।প্রশ্ন: ২০০৯-১০ অর্থবছরে জিডিপিতে মৎস্য খাতের অবদান কত শতাংশ ছিল?ক. ৪.৫১ শতাংশ খ. ৪.৭০ শতাংশ গ. ৭.৪০ শতাংশ ঘ. ৬.৪১ শতাংশসঠিক উত্তর: ক. ৪.৫১ শতাংশ।প্রশ্ন: দেশের মোট জাতীয় আয়কে ওই বছরের জনসংখ্যা দিয়ে ভাগ করা হলে কী পাওয়া যাবে?ক. পারিবারিক আয় খ. সাংসারিক আয় গ. ব্যক্তিগত আয় ঘ. মাথাপিছু আয়।সঠিক উত্তর: ঘ. মাথাপিছু আয়।প্রশ্ন: স্বাস্থ্য খাতের সঙ্গে সম্পৃক্ত নিচের কোনটি?ক. মোবাইল কোম্পানি খ. ব্যাংকিং খাত গ. কমিউনিটি হাসপাতাল ঘ. বিপণনকেন্দ্রসঠিক উত্তর: গ. কমিউনিটি হাসপাতাল।প্রশ্ন: শারীরিক শ্রম দিয়ে যাঁরা দেশ ও সমাজের জন্য সম্পদ তৈরিতে কাজ করেন, তাঁরা হলেন—ক. কৃষিজীবী খ. শ্রমিক গ. শিক্ষক ঘ. চিকিৎসকসঠিক উত্তর: খ. শ্রমিক।