জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধি প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলা ২য় পত্র থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।১। সন্ধি শব্দের অর্থ কী?ক. মিলন খ. যোগ গ. একত্রকরণ ঘ. সংক্ষেপণসঠিক উত্তর: ক।২। সন্ধি কত প্রকার?ক. দুই খ. চার গ. ছয় ঘ. সাতসঠিক উত্তর: ক।৩। বাংলা ব্যাকরণে সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে কী বলে?ক. বাক্য খ. ধ্বনি গ. সন্ধি ঘ. সমাসসঠিক উত্তর: গ।৪। ‘শব্দের সঙ্গে উপসর্গ যোগ করার সময় অনেক সময় সন্ধি হয়ে যায়।’— এর উদাহরণ কোনটি ?ক. নদী + আম্বু = নদ্যম্বু খ. নিঃ + দয় = নির্দয় গ. হিম + আলয় = হিমালয় ঘ. নবো + উঢ়া= নবোঢ়াসঠিক উত্তর: খ।৫। সন্ধির ক্ষেত্রে ধ্বনির মিলন কয় রকমের হতে পারে?ক. তিন খ. চার গ. সাত ঘ. আটসঠিক উত্তর: খ।৬। কোনটি সন্ধির উদ্দেশ্য?ক. বর্ণের মিলন খ. শব্দের মিলন গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন ঘ. অর্থগত মাধুর্য সম্পাদনসঠিক উত্তর: গ।৭। সন্ধির প্রধান উদ্দেশ্য—ক. স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা খ. উচ্চারণের দ্রুততা গ. উপসর্গ ভাষার মাধুর্য ঘ. আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষাসঠিক উত্তর: ক।৮। ‘সন্ধি’—এর সন্ধি বিচ্ছেদ কী?ক. সমো + ধি খ. সম্ + ধি গ. সন + ধি ঘ. সম + ধীসঠিক উত্তর: খ।৯। সন্ধির প্রয়োজনীয়তা কোনটি?ক. উচ্চারণে সহজ হয় খ. শব্দ সংক্ষিপ্ত হয় গ. ভাষা শ্রুতিমধুর হয় ঘ. সবগুলোসঠিক উত্তর: ঘ।১০। ‘বিপদ + জনক’— কোন সন্ধির উদাহরণ?ক. ব্যঞ্জনসন্ধি খ. স্বরসন্ধি গ. বিসর্গসন্ধি ঘ. উপসর্গ সন্ধিসঠিক উত্তর: ক।১১। বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সন্ধি হলে কোন সন্ধি হয়?ক. নিপাতনে সিদ্ধ সন্ধি খ. স্বরসন্ধি গ. বিসর্গসন্ধি ঘ. স্বরসন্ধিসঠিক উত্তর: গ।