জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়ার কালপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্রের ক্রিয়ার কাল এবং বহুনির্বাচনী প্রশ্নোত্তর ছাপা হলো।৩০. স্বাভাবিক ও অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে বলা হয়—ক. পুরাঘটিত বর্তমান কাল খ. ঘটমান বর্তমান কাল গ. ঐতিহাসিক বর্তমান কাল ঘ. নিত্যবৃত্ত বর্তমান কালসঠিক উত্তর: ঘ. নিত্যবৃত্ত বর্তমান কাল৩২. ‘খোকা হাসে’, ‘রিনি নাচে’ কোন কালের উদাহরণ?ক. ভবিষ্যৎ কাল খ. অতীত কাল গ. ঐতিহাসিক বর্তমান কাল ঘ. বর্তমান কালসঠিক উত্তর: ঘ. বর্তমান কাল৩৩. যে ক্রিয়া সাধারণত নিত্য বা সব সময় ঘটে থাকে, তার কালকে কোন কাল বলে?ক. পুরাঘটিত বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. ঘটমান বর্তমান ঘ. কোনোটিই নয়সঠিক উত্তর: খ. নিত্যবৃত্ত বর্তমান৩৪. কোনো ক্রিয়া বর্তমানে চলছে বোঝালে তা কোন কাল—ক. পুরাঘটিত বর্তমান খ. নিত্যবৃত্ত বর্তমান গ. ঘটমান বর্তমান ঘ. সব কয়টিসঠিক উত্তর: গ. ঘটমান বর্তমান ৩৫. সাধারণ বা নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ কোনটি?ক. আমি পড়েছি খ. সুখে থাকো গ. রাজা এসেছে ঘ. রহিম পড়েসঠিক উত্তর: ঘ. রহিম পড়ে৩৬. ‘সূর্য পূর্ব দিকে ওঠে।’—কোন বর্তমান কাল?ক. সাধারণ বা নিত্যবৃত্ত খ. ঘটমান গ. অনুজ্ঞা ঘ. পুরাঘটিতসঠিক উত্তর: ক. সাধারণ বা নিত্যবৃত্ত # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল