শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা গতকালের পর আজ শেষ অংশ ছাপা হলোনিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রদত্ত প্রশ্নের উত্তর লিখ।হাবিবুর রহমানের শৈশব ও কৈশোর কেটেছে গ্রামে। তিনি যৌথ পরিবারে বসবাস করতেন। কৈশোরে পরিবারের সমবয়সী বন্ধুদের নিয়ে খোলা মাঠে খেলাধুলা করে নির্মল আনন্দ পেতেন তিনি। তাঁদের পরিবার কৃষির ওপর নির্ভরশীল ছিল। গ্রামের জীবন ছিল সহজ-সরল। শিক্ষালাভের পর তিনি ওই গ্রাম্যজীবন ছেড়ে চাকরির জন্য শহরে আসেন। চাকরি পাওয়ার পর তিনি শহরেই থেকে যান। এর কয়েক বছর পর ছুটিতে তিনি গ্রামে বেড়াতে আসেন। সেখানে অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষার হার, প্রযুক্তির ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন দেখতে পান। তিনি লক্ষ করেন, কতগুলো পরিবারের সামাজিক মর্যাদার পরিবর্তন হয়েছে।প্রশ্ন: ঘ. হাবিবুর রহমানের গ্রামের কিছু পরিবারের মর্যাদার পরিবর্তনে কোন উপাদানটির ভূমিকা বেশি ছিল? যুক্তিসহ উপস্থাপন করো।উত্তর: ঘ. কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অথবা পরিবারের মর্যাদাগত পরিবর্তনকে বলা হয় সামাজিক গতিশীলতা। এই গতিশীলতার পেছনে শিল্পায়ন, নগরায়ণ, শিক্ষার হার বৃদ্ধি, সামাজিক মূল্যবোধের পরিবর্তন, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন প্রভৃতি নিয়ামক শক্তি হিসেবে কাজ করে। উল্লিখিত কারণগুলোর মধ্যে শিক্ষার হার বৃদ্ধি হাবিবুর রহমানের গ্রামের কিছু পরিবারের মর্যাদার পরিবর্তনে প্রধান ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। কেননা হাবিবুর রহমান নিজেই শিক্ষালাভের পর চাকরির জন্য গ্রাম থেকে শহরে চলে যান। তাঁর মতো গ্রামের আরও অনেকেই শিক্ষা অর্জন করেছেন। ফলে তাঁদের মানবিক গুণাবলি বিকশিত হয়েছে। তাঁদের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধে এসেছে পরিবর্তন। তাঁদের দক্ষতা ও সামাজিক সচেতনতা বেড়েছে। তাঁদের প্রত্যাশাও হয়েছে উন্নত। শিক্ষা অর্জন করে তাঁরাও হাবিবুর রহমানের মতো বিভিন্ন পেশায় নিয়োজিত। শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেই হাবিবুর রহমানের গ্রামের কিছু পরিবার সন্তানদের শিক্ষিত করেছে। এই শিক্ষিত সদস্যদের কেউ শহরে পাড়ি জমিয়েছেন, কেউ বা গ্রামেই থেকেছেন। যাঁরা গ্রামে থেকেছেন, তাঁরা কৃষিক্ষেত্রে এনেছেন আমূল পরিবর্তন। তাঁরা উত্পাদন ব্যবস্থায় প্রয়োগ করেছেন রাসায়নিক সার, কীটনাশক, উচ্চ ফলনশীল বীজ ও আধুনিক প্রযুক্তি। ফলে উত্পাদন বেড়েছে বহুগুণ। এসেছে অর্থনৈতিক সচ্ছলতা। শিক্ষার হার বৃদ্ধিই পরিবারগুলোর মর্যাদাগত পরিবর্তনে মৌলিক ভূমিকা পালন করেছে।