জুনিয়র শিক্ষা সমাপনী পরীক্ষার পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকানিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। সবুজ গ্রামে বাস করে। সেখানে তাদের বিনোদনের একমাত্র মাধ্যম রেডিও, টেলিভিশন। ভর্তি পরীক্ষা দিতে ঢাকা শহরে তার ভাইয়ের বাসায় এসে এর চাকচিক্য দেখে অবাক হয়ে গেল। সেখানে তার ভাইয়ের বাচ্চারা বাইরের মাঠে খেলোধুলা করে না, ঘরে বসে কম্পিউটারে খেলে। তারা ভালো স্কুলে পড়ে। আধুনিক যুগের সকল প্রযুক্তি তাদের ঘরে আছে।প্রশ্ন: ক. কোথায় সামাজিক গতিশীলতা বেশি? প্রশ্ন: খ. সামাজিক পরিবর্তনের দুটি কারণ ব্যাখ্যা কর।প্রশ্ন: গ. সবুজের গ্রামের বাড়ি ও তার ভাইয়ের শহরের বাসার মধ্যে তুলনামূলক পরিবর্তন ব্যাখ্যা কর।প্রশ্ন: ঘ. ‘প্রযুক্তির উন্নতি সামাজিক গতিশীলতাকে বৃদ্ধি করে’—এ বক্তব্য সম্পর্কে যুক্তি দেখাও।উত্তর: ক. শহর ও গ্রামে সামাজিক গতিশীলতার রূপ ভিন্ন। শহরে শিক্ষিত, ধনী, চাকরিজীবী ও শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ বাস করে। এ কারণে শহরে সামাজিক গতিশীলতা বেশি।উত্তর: খ. বিভিন্ন কারণে সামাজিক পরিবর্তন ঘটে। কারণগুলোর মধ্যে—১. শিক্ষা এবং ২. প্রভাবশালী ব্যক্তির ভূমিকা সবচেয়ে বেশি।শিক্ষা: শিক্ষা মানুষের প্রকৃতি ও আচরণে অনেক পরিবর্তন আনে। শিক্ষা মানুষের মধ্যে সুন্দর গুণগুলো ফুটিয়ে তোলে। শিক্ষা মানুষকে আত্মসচেতন করে তোলে, মনে উচ্চাকাঙ্ক্ষা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। অর্থাত্ সমাজ পরিবর্তনে শিক্ষা একটি প্রধান কারণ।প্রভাবশালী ব্যক্তির ভূমিকা: প্রভাবশালী ব্যক্তির ভূমিকা সমাজে পরিবর্তন নিয়ে আসে। সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব এবং সমাজসংস্কারকদের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। একজন সুযোগ্য নেতা একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারেন।উত্তর: গ. সবুজ গ্রামে বসবাস করে, আর তার ভাই শহরের বাসিন্দা। আমাদের দেশে গ্রাম ও শহরের পরিবর্তনের ধরন এক রকম নয়। শহরের তুলনায় গ্রামীণ সমাজের পরিবর্তনের গতি ধীর। সবুজের বাসার পরিবেশে তেমন কোনো পরিবর্তন আসেনি। তার বাসায় বিনোদনের একমাত্র মাধ্যম রেডিও-টেলিভিশন। আধুনিক প্রযুক্তিগত মাধ্যমগুলো তার ঘরে পৌঁছেনি। এমনকি, এগুলো সম্পর্কে তার কোনো ধারণাও নেই। গ্রামের সন্তানেরা মাঠে খেলাধুলা করে। লেখাপড়ার অগ্রগতিও কম। কারণ, তার গ্রামে শহরের মতো তেমন উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান নেই। অন্যদিকে, আধুনিক প্রযুক্তির সব উপাদান সবুজের ভাইয়ের বাসায় আছে। সুন্দর করে সাজানো। তার ভাইয়ের সন্তানেরা মাঠে খেলতে যায় না। তারা ঘরে বসেই কম্পিউটারের সাহায্যে সাহায্যে নানা খেলায় ব্যস্ত থাকে। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সন্তানেরা আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে।উত্তর: ঘ. প্রযুক্তির উন্নতি সামাজিক গতিশীলতাকে বৃদ্ধি করে-এ ব্যাপারে আমি একমত। প্রযুক্তির উন্নয়নের ফলে শিল্প কারখানার উত্পাদন বেড়ে যায়। সমাজে শিল্পায়ন ঘটে। এর ফলে মানুষের অর্থনৈতিক মান বেড়ে যায়। বৃদ্ধি পায় সামাজিক গতিশীলতা। প্রযুক্তির উন্নয়নের প্রভাব কৃষি ক্ষেত্রে লক্ষ্য করা যায়। রাসায়নিক এবং উন্নত জাতের বীজ, কীটনাশক প্রভৃতি কৃষি অর্থনীতিতে নিয়ে এসেছে অনেক পরিবর্তন। তথ্য ও যোগাযোগ ক্ষেত্রেও এসেছে অনেক পরিবর্তন। মোবাইল ফোন, ফ্যাক্স, কম্পিউটারের সাহায্যে অভূতপূর্ব উন্নতি হয়েছে নানা ক্ষেত্রে। ব্যক্তি জীবনেও এসবের প্রভাব দেখা যায়। চিকিত্সা জগতেও এসেছে আধুনিকতার ছোঁয়া। এতে পরিবর্তন হয়েছে সামাজিক গতিশীলতা। কোন ব্যক্তির সামাজিক মর্যাদার অনেকটাই বোঝা যায় তার ঘরোয়া পরিবেশে উন্নত প্রযুক্তির সমারোহ দেখে। শিক্ষা ব্যবস্থার উন্নতির কারণে সামাজিক গতিশীলতা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে শিক্ষার হার এবং সামাজিক মর্যাদা। আধুনিক সুন্দর সমাজ গঠনের পেছনে উন্নত প্রযুক্তির গুরুত্ব অনেক অনেক বেশি।