আবেদন ফরম সংগ্রহ, বিবরণী ফরমসহ এবং প্রয়োজনীয় ফি জমাদানের তথ্যসিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য ২০১০ সালের জেএসসি পরীক্ষার আবেদন ফরম সংগ্রহ, ফিসের হার, বিবরণী ফরমসহ এবং প্রয়োজনীয় ফি জমাদানের তারিখ ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্যাবলি নিচে দেওয়া হলো।পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা: কেবলমাত্র ওই শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ২০১০ সালের জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষার ফি: (প্রতি পরীক্ষার্থীর জন্য) প্রতি উত্তরপত্র ফি ১৫, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র ফি ১৫, বিলম্ব ফিসহ (প্রযোজ্য ক্ষেত্রে) ৫০ টাকা। ব্যাংক ড্রাফট এবং আনুষঙ্গিক কাগজপত্র গ্রহণ ও জমাদানসংক্রান্ত তথ্য:(ক) আবেদন ফরম ও বিবরণী ফরমসহ আনুষঙ্গিক কাগজপত্র বোর্ড থেকে গ্রহণের তারিখ:# হবিগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ: ১২-০৭-২০১০।# মৌলভীবাজার জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ: ১৩-০৭-২০১০।# সুনামগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ: ১৪-০৭-২০১০।# সিলেট জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ: ১৫-০৭-২০১০।(খ) ব্যাংক ড্রাফট ক্রয়: # বিলম্ব ফি ব্যতীত ব্যাংক ড্রাফট ক্রয়ের শেষ তারিখ: ১৮-০৭-২০১০।# বিলম্ব ফিসহ ব্যাংক ড্রাফট ক্রয়ের শেষ তারিখ: ২৫-০৭-২০১০।(গ) বিলম্ব ফি ব্যতীত ব্যাংক ড্রাফট, আবেদন ফরম ও বিবরণী ফরমসহ আনুষঙ্গিক কাগজপত্র বোর্ডে জমাদানের তারিখ:# হবিগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ: ২০-০৭-২০১০।# মৌলভীবাজার জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ: ২১-০৭-২০১০।# সুনামগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ: ২১-০৭-২০১০।# সিলেট জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ: ২২-০৭-২০১০।(ঘ) বিলম্ব ফিসহ ব্যাংক ড্রাফট, আবেদন ফরম ও বিবরণী ফরমসহ আনুষঙ্গিক কাগজপত্র বোর্ডে জমাদানের তারিখ (সকল জেলা): ২৭-০৭-২০১০।