জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকানিচের উদ্ধৃতিটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:সামাজিক বিজ্ঞানের শিক্ষক তারেক স্যার একদিন ক্লাসে এসে বিভিন্ন দেশের বণিকদের আগমন সম্পর্কে বলছিলেন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে প্রথম আসেন ভাস্কো-দা-গামা। এর পর থেকে বিভিন্ন দেশের বণিকেরা আসতে থাকেন ব্যবসার জন্য। প্রথমে ভারতীয় উপমহাদেশে আসে পর্তুগিজরা। এরপর আসে অন্যান্য জাতি। তিনি বলেন, প্রথমত বাণিজ্যই ছিল পর্তুগিজদের আগমনের উদ্দেশ্য। তারা এখানে সেনাবাহিনীও গড়ে তোলে।সৃজনশীল প্রশ্ন:প্রশ্ন: ক. ভারতীয় উপমহাদেশে প্রথম কোন ইউরোপীয়রা আসে? ১প্রশ্ন: খ. ভারতীয় উপমহাদেশে পর্তুগিজদের আগমনের কারণ কী? ২প্রশ্ন: গ. সেনাবাহিনী কীভাবে পর্তুগিজদের ব্যবসা-বাণিজ্যে সহায়তা করত? ৩প্রশ্ন: ঘ. ‘প্রথমত বাণিজ্যই ছিল পর্তুগিজদের আগমনের উদ্দেশ্য’—কথাটির বিশ্লেষণ কর। ৪উত্তর: ক. পর্তুগালের নাবিক ভাস্কো-দা-গামা ভারতের জলপথ আবিষ্কারের পর ভারতীয় উপমহাদেশে প্রথমে বাণিজ্য করতে আসে পর্তুগিজরা।উত্তর: খ. প্রাচীনকাল থেকেই ভারতের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক চলে আসছিল। ইউরোপীয় পর্তুগিজদের আগমনের প্রধান কারণ ছিল বাণিজ্য। ভারতবর্ষের বিভিন্ন নৌবন্দর তথা এশিয়ার উল্লেখযোগ্য বন্দরগুলো দিয়ে তারা পণ্যসামগ্রী কিনে ইউরোপে বিক্রি করত। এতে তারা প্রচুর মুনাফা অর্জন করত। বাণিজ্যকে স্থায়ী ও সমৃদ্ধ করার লক্ষ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে পর্তুগিজরা ক্রমান্বয়ে বহু বাণিজ্যকুঠি নির্মাণ করেছিল।উত্তর: গ. ভারতীয় উপমহাদেশে পর্তুগিজদের বাণিজ্যিক সাফল্য ছিল অনেক বেশি। ফলে বিভিন্ন বাণিজ্যিক বাধা মোকাবিলায় তারা সেনাবাহিনী গড়ে তোলে। তাদের এই কৌশল বাস্তবায়নে কোম্পানির গভর্নর আল বুকার্ক প্রথম সাফল্যের সঙ্গে সেনাবাহিনী গড়ে তুলতে সক্ষম হন। পর্তুগিজরা ইতিমধ্যে ভারতে আগমনকারী অন্য বাণিজ্যিক কোম্পানিগুলোর প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়। তাই বৈধ কিংবা অবৈধ যেভাবেই হোক, বাণিজ্যিক তৎপরতাকে যেকোনো ধরনের সমস্যামুক্ত রাখতে প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহার করেছিল। এই বাহিনী অন্যান্য প্রতিদ্বন্দ্বী কোম্পানি, স্থানীয় শাসক ও জমিদার এবং দেশীয় অন্যান্য শক্তির বিরুদ্ধে বাধামুক্ত বাণিজ্যের জন্য অনেক সময় অস্ত্র ধারণ করেছিল। এমনকি অবৈধভাবে বাণিজ্যিক স্বার্থ উদ্ধারেও তারা সেনাবাহিনী ব্যবহার করত। তাই এ কথা বলা যায় যে, সেনাবাহিনী পর্তুগিজদের ব্যবসা-বাণিজ্যে সক্রিয়ভাবে সহায়তা করেছিল।উত্তর: ঘ. ভৌগোলিক আবিষ্কারের ধারাবাহিকতায় ইউরোপীয়রা ভারতবর্ষের নতুন জলপথ আবিষ্কার করে, এতে ইউরোপীয় বাণিজ্যিক বেনিয়াদের আগমন ঘটে। এর মধ্যে প্রথম আসে পর্তুগিজরা। এ দেশে তাদের সব ধরনের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে বাণিজ্যকে একমাত্র উদ্দেশ্য বলা চলে না। তারা বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা নিশ্চিত করতে সামরিক শক্তিকে বেছে নেয়। এ ক্ষেত্রে বাংলার বার ভুঁইয়াদের অধীনে সেনাবাহিনীতে চাকরির অভিজ্ঞতার সুযোগ কাজে লাগায়। তা ছাড়া স্থানীয় শাসক ও জমিদারদের অধীনে পর্তুগিজরা চাকরির মাধ্যমে বিভিন্ন সামরিক অভিজ্ঞতা লাভ করেছিল। আর তারা এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একচ্ছত্র বাণিজ্যিক সাম্র্যাজ্য প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনী গড়ে তুলেছিল। তারা সামরিক তৎপরতাকে মিশনারি কর্মকাণ্ডে ব্যবহার ছাড়াও জোরপূর্বক দাস ব্যবসা, হত্যা, লুটতরাজ, দস্যুবৃত্তি প্রভৃতি খারাপ কাজে জড়িয়ে পড়ে। তাদের দমনে শায়েস্তা খাঁসহ অনেক শাসককে অস্ত্রধারণও করতে হয়েছিল। তারপরও তাদের মূল লক্ষ্য বাণিজ্য থেকে তারা বিচ্যুত হয়নি। তাই বাণিজ্যিক এই গোষ্ঠীর বিভিন্ন ধরনের তৎপরতা বাণিজ্যবহির্ভূত হলেও প্রথম উদ্দেশ্য যে বাণিজ্য ছিল তাতে সন্দেহ নেই।