জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাসুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের আজ আলোচনা করা হলো ইংরেজি বিষয়ের মৌলিক ও গুরুত্বপূর্ণ পার্ট Tense.২. Present Continuous Tense: বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝালে Verb-এর Present Continuous Tense হয়। গঠন প্রণালী: Subject-এর পর Person ও Number অনুসারে am, is, are বসে এবং মূল Verb-এর শেষে ing যোগ হয়। যেমন: 1) Mother is telling a story. 2) The dog is barking. 3) Tuli is singing a song. 4) I am seeing a bird. 5) Now it is not raining. 6) Rahim is catching fish.৩. Present Perfect Tense: বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে বোঝালে Verb-এর Present Perfect Tense হয়। গঠন প্রণালী: Subject-এর পর Person ও Number অনুসারে have বা has বসে এবং মূল Verb-এর Past Participle form ব্যবহূত হয়। যেমন: 1) I have written a letter. 2) She has drawn a picture. 3) They have eaten rice. 4) He has gone to school. 5) I have bought a book. 6) She has done the sum. ৪. Present Perfect Continuous Tense: বর্তমান কালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো হচ্ছে বা চলছে বোঝালে Verb-এর Present Perfect Continuous Tense হয়। গঠন প্রণালী: Subject-এর পর Person ও Number অনুসারে have been বা has been বসে এবং মূল Verb-এর শেষে ing যোগ হয়। যেমন: 1) I have been reading for five hours. 2) It has been raining since morning. 3) He has been suffering from fever for seven days. 4) He has not been going to school since Saturday. Past Tense (অতীত কাল) ১. Past Indefinite Tense: অতীত কালে কোনো কাজ হয়েছিল বোঝালে Verb-এর Past Indefinite Tense হয়। গঠন প্রণালী: Subject-এর পর মূল Verb-এর Past form ব্যবহূত হয়। যেমন: 1) He went to school. 2) Rony did not go to school. 3) You ate rice. 4) Did you eat rice? 5) They played football. 6) Laboni sang a song. ২. Past Continuous Tense: অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে Verb-এর Past Continuous Tense হয়। গঠন প্রণালী: Subject-এর পর Person ও Number অনুসারে was বা were বসে এবং মূল Verb-এর শেষে ing যোগ হয়। যেমন: 1) I was singing a song. 2) The moon was shining. 3) You were learning English. 4) She was not dancing. 5) The Students were not making a noise. ৩. Past Perfect Tense: অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটির Verb-এর Past Perfect Tense হয় এবং পরে সংঘটিত কাজটির Verb-এর Past Indefinite Tense হয়। গঠন প্রণালী: Subject-এর পর had বসে এবং মূল Verb-এর Past Participle form ব্যবহূত হয়। যেমন: 1) The patient had died before the doctor came. 2) The train had left before we reached the station. 3) We reached home after the sun had set. ৪. Past Perfect Continuous Tense: অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় যাবত চলছিল বোঝালে Verb-এর Past Perfect Continuous Tense হয়। গঠন প্রণালী: Subject-এর পর had been বসে এবং মূল Verb-এর শেষে ing যোগ হয়। যেমন: 1) The boys had been making a noise before the class began. 2) I had been walking before the sun set. 3) I had been doing sums before you came. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল