জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা আজ সাধারণ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের শেষ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।প্রশ্ন: ঘ) আন্তআণবিক শক্তির ওপর পদার্থের অবস্থা নির্ভরশীল—উক্তটি বিশ্লেষণ করো। ৪ উত্তর: ঘ) পদার্থের অণুসমূহের মধ্যকার আকর্ষণশক্তিকে আন্তআণবিক শক্তি বলে। পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে। যথা: কঠিন, তরল ও বায়বীয়। কঠিন অবস্থায় পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তআণবিক শক্তি অত্যন্ত বেশি থাকে এবং অণুসমূহের কম্পনজনিত গতিশক্তি অত্যন্ত কম থাকে। আন্তআণবিক শক্তি অত্যন্ত বেশি হওয়ার কারণে অণুগুলো অত্যন্ত দৃঢ়ভাবে যুক্ত থাকে এবং সুনির্দিষ্ট নিয়মে সাজানো থাকে। এ জন্য কঠিন অবস্থায় পদার্থ নির্দিষ্ট আকৃতির, যথেষ্ট দৃঢ় ও উচ্চ ঘনত্ববিশিষ্ট হয় এবং আকার নির্দিষ্ট থাকে। তাপ প্রয়োগের ফলে পদার্থের আন্তআণবিক শক্তি কমে। ফলে অণুগুলো দৃঢ় আকর্ষণে আবদ্ধ থাকে না এবং এগুলোর কম্পনজনিত গতিশক্তি তুলনামূলকভাবে বেশি থাকায় এরা চলাচল করতে পারে। এ জন্য পদার্থের নির্দিষ্ট আকার ও আকৃতি থাকে না। এটি পদার্থের তরল অবস্থা। তরল অবস্থায় অণুগুলো সচল হলেও এগুলোর আন্তআণবিক দূরত্ব স্থির থাকে, তাই তরল অবস্থায় পদার্থের আয়তন নির্দিষ্ট থাকে। তরল পদার্থকে তাপ দিলে অণুগুলোর আন্তআণবিক শক্তি আরও কমে যায় এবং গতিশক্তি এতই বেড়ে যায় যে অণুগুলো বিক্ষিপ্তভাবে চলাচল করতে পারে। অণুগুলোর মধ্যকার আন্তআণবিক দূরত্ব বেড়ে যায়। এ অবস্থায় অণুগুলো পাত্রের ভেতরের জায়গাজুড়ে ছড়িয়ে পড়তে পারে। যে পাত্রে রাখা হয়, সেই পাত্রের ভেতরের জায়গা দখল করে। ফলে পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে না। অর্থাৎ আন্তআণবিক শক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে।সুতরাং বলা যায় যে আন্তআণবিক শক্তির ওপর পদার্থের অবস্থা নির্ভরশীল।