শেরে বাংলানগর সর.বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৪নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও। মাহবুব ও মাসুদ দুই বন্ধু। তারা তাদের স্কুল থেকে শিক্ষা সফরে টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ি দেখতে গিয়েছিল। সেখানে প্রবেশ করতেই মাহবুবের মনে পড়ে গেল পাঠ্যপুস্তকে পড়া প্রজাদের ওপর জমিদারদের অত্যাচারের কথা। তার মন খারাপ হয়ে গেল। এ কথা মাসুদকে বলল। মাসুদ বলল, ‘তবু মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে।’ মাহবুব বলল, ‘তুমি কী মনে কর, এই ব্যবস্থা শুধু সুফল বয়ে এনেছিল?’ মাসুদ বলল, ‘তা নয়, তবে এই ব্যবস্থায় প্রজাদের চেয়ে জমিদারেরা লাভবান হয়েছিল অনেক বেশি।’সৃজনশীল প্রশ্ন:ক। চিরস্থায়ী বন্দোবস্ত কখন প্রবর্তিত হয়? খ। সূর্যাস্ত আইনের ব্যাখ্যা দাও।গ। কীভাবে প্রজারা জমিদারদের অত্যাচারের শিকার হয়েছিল? বর্ণনা করো।ঘ। চিরস্থায়ী বন্দোবস্ত শুধু জমিদারদের জন্য সুফল বয়ে এনেছিল—বিশ্লেষণ করো। উত্তর: ক। ১৭৯৩ সালের ২২ মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়।উত্তর: খ। চিরস্থায়ী বন্দোবস্ত অনুযায়ী জমিদারদের ওপর যে রাজস্ব ধার্য করা হয়েছিল, তা পরিশোধ করার জন্য একটি নির্দিষ্ট দিন ঠিক করা হতো। ওই নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে জমিদারকে রাজস্ব জমা দিতে হতো। কোনো জমিদার নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে রাজস্ব দিতে ব্যর্থ হলে তার জমি নিলামে বিক্রি করে রাজস্ব আদায় করা হতো। নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে রাজস্ব পরিশোধের বিধান ছিল বলে এ আইন সূর্যাস্ত আইন নামে পরিচিত। উত্তর: গ। চিরস্থায়ী বন্দোবস্ত ব্রিটিশ ভারতে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে জমির স্থায়ী মালিকানা লাভ করে প্রজারা স্বস্তি পায়। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের আগে প্রজারা জমিদারদের অত্যাচারের শিকার হয়। কীভাবে প্রজারা অত্যাচারিত হয় নিচে তার বর্ণনা দেওয়া হলো। চিরস্থায়ী বন্দোবস্তের আগে ওয়ারেন হেস্টিং ইজারাদারদের সঙ্গে পাঁচসনা চুক্তি করেন। এর ফলে ধনী ফঠকাবাজেরা বেশি নিলাম ডেকে ইজারা লাভ করে। অধিক মূল্যে ইজারা লাভ করে তারা বেশি লাভের আশায় বেশি বেশি রাজস্ব নির্ধারণ করে তা আদায় করত। এতে প্রজারা অত্যাচারের শিকার হয়। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইজারাদারদের হাত থেকে রক্ষা পাওয়ায় প্রজাদের স্বস্তি মেলে। পাঁচ বছরের চুক্তির পর একসনা বন্দোবস্ত করা হয়। কিন্তু অনেক জমিদার তাদের জমি একসনা বন্দোবস্ত গ্রহণ করেনি। ফলে তাদের জমি ইজারাদারদের সঙ্গে বন্দোবস্ত করা হয়। এতে অত্যাচার ও অবিচার রয়েই গেল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এই অত্যাচার থেকে বাঁচার আশায় প্রজারা স্বস্তি লাভ করে। # বাকি অংশ আগামীকাল ছাপা হবে