জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। সৃজনশীল পদ্ধতিতে এ বছরই প্রথম তোমাদের জন্য শুরু হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এতে করে আলাদা বৃত্তি পরীক্ষা দরকার হবে না। বাংলা প্রথম পত্রের প্রতিটি গদ্য, পদ্য ও আনন্দপাঠ বই থেকে থাকবে সৃজনশীল প্রশ্ন। তাই প্রতিটি বিষয় তোমরা ভালোমতো পড়বে, জানবে এবং নিজের মতো করে উত্তর লেখার দক্ষতা অর্জন করবে। আজ আমি তোমাদের ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটির আলোকে প্রশ্নোত্তর আলোচনা করব।১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বর্তমান পৃথিবীতে সাড়ে তিন হাজারের ওপর ভাষা প্রচলিত আছে। এর মধ্যে বাংলা একটি। মানুষ তার দৈনন্দিন জীবনে এখন যে ভাষা ব্যবহার করে, হাজার বছর আগেকার ভাষা এমনটি ছিল না। বাংলা ভাষা গোড়াপত্তনের যুগে সামান্যসংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সান্নিধ্যে এসে এর শব্দসম্ভার অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমান পৃথিবীতে প্রায় ২৪ কোটি মানুষের মুখের ভাষা বাংলা। অথচ বাংলা ভাষার উদ্ভব নিয়ে বিতর্কের শেষ নেই।প্রশ্ন: ক. প্রাকৃত ভাষা কী?প্রশ্ন: খ. ‘বাংলা সংস্কৃতের মেয়ে’—কথাটা কতটুকু সত্য?প্রশ্ন: গ. পৃথিবীর বুকে বাংলা ভাষাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার কারণ ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. বাংলা ভাষার বিবর্তন সম্পর্কে বিবরণ দাও।উত্তর: ক. প্রাকৃত হলো সাধারণ মানুষের কথ্য ভাষা। বেদের ভাষা ও সংস্কৃত ভাষা সর্বসাধারণের কাছে বোধগম্য ছিল না। তাই প্রাকৃত ভাষার মাধ্যমে মানুষ তাদের দৈনন্দিন কথাবার্তা ও ভাব-ভাষার আদান-প্রদান করত।উত্তর: খ. অধ্যাপক হুমায়ুন আজাদ রচিত ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটিতে বাংলা ভাষার উদ্ভব ও এর ক্রম-বিবর্তনের ধারাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কোনো কোনো সংস্কৃত পণ্ডিতদের মতে, বাংলা সংস্কৃতের মেয়ে অর্থাৎ সংস্কৃত থেকেই বাংলা ভাষার জন্ম। তবে তাঁরা মনে করেন, বাংলা সংস্কৃতের মেয়ে হলেও দুরন্ত মেয়ে। সে তার মায়ের কথামতো চলেনি, তবে বিভিন্ন যুক্তিতর্কের খাতিরে আমরা উপলব্ধি করতে পারি। তাঁদের এ মতামত সঠিক নয়। কারণ বাংলা ভাষার জন্ম সংস্কৃত থেকে নয়। তত্কালে মানুষ কথা বলত প্রাকৃত ভাষায়। প্রাকৃত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। অতএব বাংলা ভাষার জন্ম সংস্কৃত নয়, বরং প্রাকৃত ভাষা থেকে হওয়াই যুক্তিসংগত। এ হিসেবে বাংলা সংস্কৃতের মেয়ে কথাটি সঠিক নয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল