জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকামহত্ত্বের শক্তিপ্রিয় শিক্ষার্থী গতকালের পর আজ ‘মহত্ত্ব্বের শক্তি’ প্রবন্ধের প্রশ্নটির শেষ অংশ আলোচনা করব।প্রশ্ন: ঘ) উদ্দীপকের আলোকে প্রবন্ধটিতে উল্লিখিত দুজন ব্যক্তির চরিত্রের তুলনামূলক আলোচনা করো।উত্তর: ঘ) লেখক মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী রচিত ধর্মের কথা গ্রন্থ থেকে সংকলিত ‘মহত্ত্বের শক্তি’ প্রবন্ধটির মধ্যে উল্লিখিত হয়েছে দুজন স্বনামধন্য ব্যক্তির জীবনচরিত। যার একজন হলেন আরবের ইয়েমেন প্রদেশের জনৈক নরপতি আর অন্যজন হলেন সে দেশেরই একজন অতিসাধারণ মানুষ হাতেম তায়ী।উদ্ধৃত অংশটিতে বিপরীতধর্মী দুটি চরিত্রের যে প্রতিফলন দেখানো হয়েছে, আলোচ্য প্রবন্ধটির মধ্যে এরই পরিচয়টুকু সাবলীলভাবে ফুটে উঠেছে। বিশাল রাজ্যের অধিপতি হয়েও ইয়েমেনের অধিপতির মনে সুখ ছিল না। তিনি সব সময় চাইতেন, প্রজারা তাঁকে কুর্নিশ করুক। এ জন্য তিনি সর্বদা রাজভান্ডার থেকে বিপুল পরিমাণ অর্থসম্পদ প্রজাদের বিলিয়ে দিতেন। এমনকি রাজ্যের মধ্যে মহাসাড়ম্বরে ভোজসভার আয়োজন করে সাধারণ প্রজাদের সুস্বাদু খাবার ও প্রচুর বখশিশ দিয়ে খুশি রাখতে চাইতেন। বিনিময়ে নরপতি তাঁর একক ক্ষমতা ও খ্যাতি জাহির করে রাজ্যের মধ্যে প্রভাব খাটাতে চাইতেন। তিনি ছিলেন ঈর্ষাপরায়ণ ও পরশ্রীকাতর। তাঁর সমকক্ষ বিকল্প কেউ রাজ্যের মধ্যে থাক, এটা তিনি সহ্য করতে পারতেন না। তাই এই নরপতি জনগণের মুখে হাতেমের গুণগান শোনামাত্রই হিংসায় জ্বলে ওঠেন। হাতেমকে হত্যার জন্য তিনি গুপ্তঘাতক প্রেরণ করেন। অন্যদিকে হাতেম সাধারণ ছিল নির্লোভ, নিরহংকার। তাঁর মহানুভবতা ও উদারতার পরিচয় আপনাতেই ছড়িয়ে পড়েছিল রাজ্যের মধ্যে। অসীম প্রতিভার অধিকারী এই লোকটি খুব সহজেই অন্যের হূদয়ে স্থান করে নিতে পারতেন। হাতেমের প্রশংসা শুনে রুষ্ট নরপতি যখন হাতেম হত্যা ঘাতক প্রেরণ করলেন, তখন সেই ঘাতককেও হাতেম তাঁর উদারতা দিয়ে করুণার বশে আবদ্ধ করে ফেললেন। হাতেমের মহিমার কাছে ঘাতকের তরবারি নিষ্প্রভ হয়ে গেল। এখানে দুজন ব্যক্তির জীবনচরিতের আলোকে বোঝা যে ক্ষমতার দাপট নয়, মহানুভবতা, উদারতা আর মহত্ত্ব প্রদর্শনই মানবজীবনকে মহিমান্বিত করে।