জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকামহত্ত্বের শক্তিপ্রিয় শিক্ষার্থী আজ ‘মহত্ত্ব্বের শক্তি’ প্রবন্ধের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বহুদিনের বিদ্বেষভাব দূরে গেল, ভক্তিতে অন্তর আর্দ্র হইল। প্রেমের জয় হইল। হাতেম-প্রশংসা রুষ্ট নরপতি হাতেমের জয়গানে শতকণ্ঠ হইলেন। তাহার কণ্ঠ ভেদিয়া স্বতই উত্থিত হইল, ধন্য হাতেম! ধন্য তাহার কুল! হাতেম ও করুণা একই জিনিস। তাহার যশোধ্বনি তাহার মহত্ত্ব মহিমারই অনুরূপ।প্রশ্ন: ক) ‘মহত্ত্বের শক্তি’ প্রবন্ধটির উৎস কী? উত্তর: ক) প্রখ্যাত লেখক মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী রচিত গ্রন্থ ধর্মের কথা থেকে সংকলিত হয়েছে ‘মহত্ত্বের শক্তি’ প্রবন্ধটি।প্রশ্ন: খ) শেষ পর্যন্ত ইয়েমেন অধিপতির মনের অবস্থার পরিবর্তন হলো কেন?উত্তর: খ) ক্ষমতার লিপ্সা এবং একক খ্যাতির মোহ ইয়েমেন অধিপতির মধ্যে এতটাই প্রবল হয়ে উঠেছিল যে তিনি প্রজাসাধারণের মুখে হাতেমের প্রশংসা একেবারেই সহ্য করতে পারলেন না। হিংসায় তাঁর অন্তর প্রজ্বলিত হয়ে উঠল। সামান্য, সাধারণ ও কপর্দকহীন একজন মানুষের কাছে নিজের পরাজয় তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না। অতঃপর তিনি হাতেমের বাসস্থান অভিমুখে ঘাতক প্রেরণ করলেন তাঁকে হত্যা করার জন্য। ঘাতক যথাসময় রওনা হয়ে পথিমধ্যে এমন একজন অমায়িক যুবকের সাক্ষাৎ পেলেন, যাঁর সুমিষ্ট ব্যবহার আর আন্তরিক বান্ধবতায় মুগ্ধ হয়ে তিনি যুবকের কাছে নিজ উদ্দেশ্যের কথা ব্যক্ত করলেন। এরপর যখন জানতে পারলেন, এই যুবকটিই তাঁর লক্ষ্যবস্তু হাতেম, তখন ঘাতক তাঁর সমস্ত কাহিনি খুলে বললেন এবং হাতেমের বশ্যতা স্বীকার করে তাঁর কাছে নত হলেন। এতে হাতেম মোটেই বিচলিত না হয়ে বরং নরপতির আদেশ পালনের জন্য ঘাতকের কাছে সবিনয় অনুরোধ করলেন এবং প্রভাত হওয়ার আগেই তাঁর কার্য সমাধানের জন্য মিনতি করলেন। হাতেমের এমন ব্যবহারে হতবুদ্ধি ঘাতক ফিরে এসে ইয়েমেন অধিপতিকে হাতেম সম্পর্কে যে বর্ণনা দিলেন, তাতে নিমেষেই নরপতির মন হাতেমের প্রতি দুর্বল হয়ে পড়ল। নরপতি উপলব্ধি করলেন, হাতেম তাঁর নিজগুণেই সবাইকে বশীভূত করেছেন। নরপতির সব রোষানল নির্বাপিত হলো। তিনি অনুভব করলেন, অর্থ-বিত্ত আর দাম্ভিকতা দিয়ে কাউকে বশ করা যায় না। নিজের ভুলের জন্য তিনি অনুতপ্ত হলেন এবং হাতেমের প্রতি কৃতজ্ঞতাবশে আবদ্ধ হলেন।