মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাVoiceপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের ভয়েস পরিবর্তনের ওপর আলোচনা করব।INTERROGATIVE SENTENCERule-1: ওই Sentence যখন do, does বা did দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করে তখন subject-এর number, person ও tense অনুযায়ী পরিবর্তিত subject-এর আগে ‘to be verb’ বসিয়ে passive voice করতে হয়। যেমন:Active: Do you like the book?Passive: Is the book liked by you?Active: Does he like the snake?Passive : Is the snake liked by him?Rule-2: Interrogative বাক্যে ব্যবহূত বিভিন্ন tense-এর সাহায্যকারী ক্রিয়া দ্বারা বাক্য শুরু হলে Passive voice করার সময় tense অনুযায়ী সাহায্যকারী verb, পরিবর্তিত subject-এর আগে ব্যবহার করতে হয় এবং voice change-এর অন্যান্য নিয়ম আগের মতোই থেকে যায়। যেমন:Active: Has he done it?Passive: Has it been done by him?Active: Was he making a doll?Passive: Was a doll being made by him?Rule-3: Who দ্বারা Active voice শুরু হলে একে Passive voice করার সময় বাক্যের প্রথমে By whom ব্যবহার করতে হয়। যেমন:Active: Who spoke it?Passive: By whom was it spoken?Active: Who is doing it?Passive: By whom is it being done?Rule-4 : What দ্বারা কোনো প্রশ্নবোধক Active বাক্য আরম্ভ হলে Passive voice করার সময় what ঠিক থাকে। যেমন:Active: What does Meena seek? Passive: What is sought by Meena?Rule-5: Whom দ্বারা কোনো প্রশ্নবোধক Active voice শুরু হলে, তাকে Passive voice করার সময় who বাক্যের প্রথমে ব্যবহার করতে হয়। যেমন:Active: Whom do you want?Passive: Who is wanted by you?Rule-6: Why, when, where, how ইত্যাদি দ্বারা interrogative Active বাক্য শুরু হলে Passive voice করার সময় ওই Interrogative adverb-গুলোই বাক্যের প্রথমে থেকে যায়। Voice change-এর অন্যান্য নিয়ম অবশ্যই পালনীয়। যেমন:Active: Why does he disclose the fact?Passive: Why is the fact disclosed by him? Active: When will Jibon write it?Passive : When will it be written by Jibon?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল