জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাভাবসম্প্রসারণ  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ভাবসম্প্রসারণ থেকে আলোচনা করব।কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যারবি—শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি/ মাটির প্রদীপ ছিল; সে কহিল, ‘স্বামী,আমার যেটুকু সাধ্য করিব তা আমি।’ভাবসম্প্রসারণ: পৃথিবীতে প্রকৃতির দিকে যখন আমরা তাকাই তখন অনেক কঠিন সত্য উপলব্ধি করতে পারি। প্রকৃতির মধ্যে এ রকম অনেক দৃষ্টান্ত ছড়িয়ে আছে। সূর্য যখন অস্ত যায়, পৃথিবী যখন অন্ধকারে আবৃত হয়ে পড়ে। তখন পৃথিবীর এই ঘন অন্ধকার দূর করার দায়িত্ব নেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি। এসেছে একটি ক্ষুদ্র মাটির প্রদীপ। এই প্রদীপ সারা পৃথিবীকে আলোকিত করতে পারে না, দূর করতে পারে না বিশাল অন্ধকার। কিন্তু তার ক্ষুদ্র আলোকচ্ছটায় মানুষ দেখতে পায় আলোর রেখা। ক্ষুদ্র দীপশিখা তার সামান্য শক্তি দিয়ে যে দায়িত্বভার তুলে নিল, তার মূল্য কম নয়। ক্ষুদ্র শক্তি ও সামর্থ্য নিয়ে সে মানুষের উপকারে এগিয়ে এসেছে, এটাই বড় কথা। আমাদের সমাজব্যবস্থায় এরূপ দৃষ্টান্ত আমরা অনেক দেখতে পাই। যখন ধনশালী, প্রতিপত্তিশালী ও ক্ষমতাবান ব্যক্তিরা অসহায় মানুষের দুঃখ-কষ্টে এগিয়ে আসে না, তখন দেখা যায় লোকচক্ষুর আড়ালে থাকা কোনো একজন সাধারণ মানুষ তার সামান্য সামর্থ্য নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসে। তার এ সাহায্য ক্ষুদ্র হতে পারে, কিন্তু তার এ কল্যাণকামী মনোভাব বড় ও অনেক মহৎ। পরের মঙ্গল বা হিতসাধনের জন্য প্রভূত ধনসম্পদের প্রয়োজন হয় না, সদিচ্ছা ও মহৎ হূদয়ই এ জন্য যথেষ্ট সহায়ক।আলো বলে, অন্ধকার তুই বড় কালো,অন্ধকার বলে, তাই তুমি আলো।ভাবসম্প্রসারণ: আলো ও আঁধার পৃথিবীর সৃষ্টি থেকেই বিদ্যমান। আলো ও আঁধার দুটিই বাস্তবতা। সূর্যের আলোকচ্ছটায় পৃথিবী আলোকিত হয়ে ওঠে। আবার সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত হয়, তখন আঁধার নেমে আসে। আলো-আঁধারের এই আগমন-নির্গমন আছে বলেই পৃথিবী বৈচিত্র্যময় ও সুন্দর হয়ে উঠেছে। শুধু আলো বা অন্ধকার যদি পৃথিবীতে চিরস্থায়ী থাকত, তবে এ পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ত। তেমনি পৃথিবীতে সুখ যেমন আছে, তেমনি দুঃখও আছে। আনন্দ যেমন আছে, তেমনি বেদনাও আছে। তৃপ্তি যেমন আছে তেমনি অতৃপ্তিও আছে। অর্থাৎ এরূপ বৈপরীত্যের মধ্যেই সৃষ্টির সৌন্দর্য নিহিত রয়েছে। দুটিকে আমাদের স্বীকার করে নিতে হবে। জীবনের এই বাস্তবতার মধ্যেই আমাদের পথ চলতে হবে।ঘৃণা তারে যেন তৃণসম দহে।ভাবসম্প্রসারণ: অন্যায় করা ও অন্যায়কে প্রশ্রয় দেওয়া প্রায় সমার্থক। উদার মনোভাব প্রদর্শন করার জন্য অন্যায়কে ক্ষমা করা বা দয়া দেখিয়ে অন্যায়কারীকে আশ্রয় দেওয়ার মধ্যে কোনো মহত্ত্ব তো নেই-ই, বরং তাও অন্যায়কারীর মতো সমান অপরাধের কাজ। অন্যায়কে সাহসিকতার সঙ্গে মোকাবিলা না করে ক্ষমা করে দেওয়ার মধ্যে মানবচরিত্রের দুর্বলতম দিকেরই প্রকাশ ঘটে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলে পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই শুধু অন্যায় করলেই অপরাধ বা পাপ হবে—এ ধারণা ঠিক নয়। বরং অন্যায়কারী ও অন্যায়কে প্রশ্রয়দানকারী উভয়ে সমভাবে দোষী ও অপরাধী। অন্যায় যে করে সে যেমন সমাজে নিন্দনীয় ও ঘৃণার পাত্র, তেমনি অন্যায়কে যিনি বিনা বাধায়, মৌন অবলম্বন করে প্রশ্রয় দেন, তাঁকেও ঘৃণার পাত্র ও নিন্দনীয় ব্যক্তি হিসেবে গণ্য করা উচিত।মহামূল্য পরিচ্ছেদ রতন ভূষণ/ নরের মাহাত্ম্য নারে করিতে বর্ধন; জ্ঞান-পরিচ্ছদ আর ধর্ম-অলংকার/ করে মাত্র মানুষের মহত্ত্ব বিস্তার।ভাবসম্প্রসারণ: মহামূল্যবান পোশাক-পরিচ্ছদ, ধনসম্পদ বা বংশগৌরব মানুষের মর্যাদা বাড়ায় না। এগুলো মানুষকে বড়ও করে না। ধনসম্পদ মানুষকে ধনী করে, দামি পোশাকের ঔজ্জ্বল্য মানুষের বাহ্যিক আভিজাত্য ও চমক বাড়ায়, বংশগৌরব মানুষকে আপন পরিচয়ে বড় করে না। মানুষকে বড় করে তার জ্ঞান, তার মূল্যবোধ, নীতি ও সদাচরণ। মানুষকে বড় করে তার ধর্মবোধ ও নৈতিকতা। বাহ্যিক পরিচয়বাহী ধনসম্পদ ক্ষণস্থায়ী কিন্তু মানুষের মহত্ত্ব ও জ্ঞান চিরস্থায়ী সম্পদ। মানুষকে এই জ্ঞানসাধনা দ্বারা জ্ঞানী হতে হবে, চরিত্রবলে মহত্ত্ব অর্জন করতে হবে এবং সেটাই হবে মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল