জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবসম্প্রসারণ  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ভাবসম্প্রসারণ থেকে আলোচনা করব।পুষ্প আপনার জন্য ফোটে নাভাবসম্প্রসারণ: ফুল তার সুবাস দিয়ে, সুগন্ধ দিয়ে, স্নিগ্ধতা দিয়ে অন্যের মনে আনন্দ বিলায়। ফুলের জীবন যেন অন্যের জন্য নিবেদিত। কারণ ফুল তো নিজের সুবাস নিজে গ্রহণ করে না। ফুল সুন্দর ও পবিত্রতার প্রতীক। আমরা প্রিয়জনকে ফুল উপহার দিই। শ্রদ্ধা জানানোর জন্য ফুলের স্তবক দিই। স্বাগত জানানোর জন্য ফুল দিই। ভক্তি জানানোর জন্য ফুল দিই। আমরা শহীদ মিনারে ফুল দিই। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিই। ফুল দিয়ে কাউকে যেমন বরণ করি, আবার বিদায় ও চিরবিদায়েও দিই ফুল। তাই দেখা যায়, আমাদের জীবনের নানা আবেগ-অনুভূতিতে ফুল জড়িয়ে আছে। অথচ ফুল সারা জীবন ভ্রমরকে দেয় যেমন মধুপানের আনন্দ, তেমনি মানুষকে দেয় ভালোবাসার স্পর্শ। পুষ্পের যে এই আত্মোৎসর্গ, পরের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া—এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। এ শিক্ষা বিনয়ী হওয়ার, এ শিক্ষা নিজের জীবন দিয়ে অন্যকে সুন্দর ও সুখী করার শিক্ষা।যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে/ সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে;যে জাতি হারায়ে জীবন অচল, অসাড়পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার।ভাবসম্প্রসারণ: কর্মচঞ্চলতাই জীবনের সজীবতার লক্ষণ। যার জীবনে এর অভাব রয়েছে সে নিশ্চল, নির্জীব ও স্থবির। নদীতে যত দিন স্রোত থাকে তত দিন নদীর পানিতে কোনোরূপ শৈবাল জন্মাতে পারে না। কিন্তু নদীর গতিপথ পরিবর্তনের ফলে বা নদীতে পলির স্তর জমার কারণে যদি নদীর স্রোত স্তিমিত হয়ে যায়, তবে নদীতে শ্যাওলা ও কচুরিপানা জন্মে। স্রোতের গতিধারা নষ্ট করে ফেলে, কালক্রমে ওই নদী মজে যায়। এটাই প্রকৃতির নিয়ম। তেমনি যদি কোনো জাতি উদ্যম ও সজীবতা হারিয়ে ফেলে, স্বাধীন চিন্তা তাদের মনে উদ্দীপনা সৃষ্টি না করে; তবে সে জাতি পরিবর্তনশীল জগতের সঙ্গে সমান তালে পা ফেলে চলতে সমর্থ হয় না। ফলে তাদের নৈতিক জীবন নষ্ট হয়ে যায়। এ অবস্থায় তারা কতগুলো জীর্ণ দেশাচার ও লোকাচারকে অবলম্বন করে কোনো প্রকারে হীন ও দুর্বল জাতি হিসেবে বেঁচে থাকে। বিবেক-বুদ্ধি বা যুক্তিতর্কের দ্বারা তারা আপনার দীনতাকে উপলব্ধি করতে চায় না এবং সক্ষমও হয় না। তারা শাঁস ফেলে কেবল খোসা নিয়েই খুশি থাকে। এরূপ সমাজ বা জাতি জীবনের সুখ-আহ্লাদ থেকে বঞ্চিত হয়ে এক ধরনের জীবন যাপন করে। বস্তুত কোনো জাতির জন্য এর চেয়ে হীনতার কথা আর কিছুই হতে পারে না।জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার মডেল টেস্ট-১৫ (হিন্দুধর্ম শিক্ষা) -এর সঠিক উত্তর: ১। ঘ, ২। গ, ৩। ঘ, ৪। ক, ৫। খ, ৬। ক, ৭। ক, ৮। ক, ৯। ক, ১০। খ, ১১। ক, ১২। ক, ১৩। ঘ, ১৪। ক, ১৫। ঘ, ১৬। ঘ, ১৭। ক, ১৮। গ, ১৯। গ, ২০। ঘ, ২১। ঘ, ২২। ঘ, ২৩। ঘ, ২৪। গ, ২৫। খ, ২৬। ক, ২৭। খ, ২৮। ক, ২৯। গ, ৩০। খ, ৩১। গ, ৩২। ঘ, ৩৩। ঘ, ৩৪। ক, ৩৫। ঘ, ৩৬। ঘ, ৩৭। ঘ, ৩৮। ক, ৩৯। ঘ, ৪০। খ।