অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায়ের ১ম পরিচ্ছেদ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নত্তোরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। নাসির সাহেবের বাড়ি ধুলগাড়ী গ্রামে। গ্রামের মানুষ এখনো কুসংস্কারাচ্ছন্ন। অসুখ-বিসুখ হলে তাঁরা পীরের দরগায় যান এবং পানিপড়া, ফুঁ দেওয়া ইত্যাদিতে বিশ্বাস করেন। নাসির সাহেব গ্রামের লোকজনের ভেতর সচেতনতা জাগানোর জন্য অনেক চেষ্টা করতে লাগলেন।ক. ফরায়েজি আন্দোলন কী ধরনের আন্দোলন?খ. হাজী শরিয়তউল্লাহ কেন এ আন্দোলন করেন?গ. নাসির সাহেবের গ্রামের লোকদের ভেতর সচেতনতা জাগানো এবং ফরায়েজি আন্দোলনের মধ্যে তুলনা করো।ঘ. নাসির সাহেবের কর্মকাণ্ড হাজী শরিয়তউল্লাহর পুরো কর্মকাণ্ডকে ধারণা করে না—বিশ্লেষণ করো।উত্তর: ক. ফরায়েজি আন্দোলন মূলত একটি সংস্কারমূলক আন্দোলন।উত্তর: খ. ফরায়েজি আন্দোলন মূলত একটি সংস্কারমূলক আন্দোলন।মুসলমানেরা সেই সময় তাঁদের ফরজ কাজগুলো থেকে সরে গিয়েছিল। তাঁরা বিভিন্ন রকম শরিয়তবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকত। তিনি মুসলমানদের ভূমি কর ছাড়া জমিদারদের অন্য কোনো চাঁদা দিতে নিষেধ করেন। মূলত মুসলমানদের মধ্যে ধর্মীয় ও সামাজিক চেতনা জাগানোর জন্যই ছিল হাজী শরিয়তউল্লাহর আন্দোলন।উত্তর: গ ফরায়েজি আন্দোলনের সঙ্গে নাসির সাহেবের কর্মকাণ্ডের অনেক মিল আমরা দেখতে পাই।উদ্দীপকে আমরা দেখি, নাসির সাহেব তাঁর গ্রামের কুসংস্কারাচ্ছন্ন লোকদের সচেতন করে তোলার চেষ্টা করছেন। পানিপড়া, ফুঁ দেওয়া বা পীরের আস্তানায় গেলেই মুক্তি মেলে না। অসুখ হলে তার জন্য চিকিৎসা আছে এবং মুসলমানদের যেগুলো ফরজ কাজ, সেগুলো না করে পীরের কাছে গেলে সৃষ্টিকর্তার নৈকট্য পাওয়া যায় না, এটি তিনি জানতেন। আমরা আমাদের পাঠ্যবইয়ে হাজী শরিয়তউল্লাহর কর্মকাণ্ডকে বিশ্লেষণ করলে দেখতে পাই, তিনিও মুসলমান সমাজের কুসংস্কারগুলো দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন।তাই দেখা যায়, উদ্দীপকের নাসির সাহেব এবং হাজী শরিয়তউল্লাহর কাজের মধ্যে অনেক মিল রয়েছে।উত্তর: ঘ. নাসির সাহেবের পুরো কর্মকাণ্ড হাজী শরিয়তউল্লাহর কর্মকাণ্ডকে পুরোটা ধারণ করে না—আমি এ বিষয়ে একমত।হাজী শরিয়তউল্লাহর কর্মকাণ্ড ছিল আরও ব্যাপকভিত্তিক। এ ক্ষেত্রে তিনি মুসলমানদের অধিকার নিয়েও কাজ করেন। সে সময় মুসলিম সমাজে কলু, জোলা ইত্যাদিকে ছোট জাত মনে করা হতো। তিনি প্রত্যেক পেশাকে সম্মানের চোখে দেখেন। মুসলমানদের তিনি ভূমি কর ছাড়া অন্য কোনো কর দিতে নিষেধ করেন। তিনি রাজনৈতিকভাবেও অত্যন্ত সচেতন ছিলেন। এ জন্য বিদেশি শাসনের অধীনে থাকা অবস্থায় তিনি ঈদের ও জুমার নামাজকে অত্যাবশ্যকীয় মনে করতেন না।অপর দিকে নাসির সাহেবের কর্মকাণ্ড অতটা ব্যাপকভিত্তিক ছিল না। তিনি শুধু তাঁর গ্রামের লোকজনকে কুসংস্কারগুলো থেকে সরে আসার জন্য সচেতন করছিলেন। নাসির সাহেবের কর্মকাণ্ডও অনেক মহত্ত্বের দাবি রাখে। কিন্তু হাজী শরিয়তউল্লাহর সততা ব্যাপক ছিল না।তাই বলা চলে, নাসির সাহেবের কর্মকাণ্ড হাজী শরিয়তউল্লাহর পুরো কর্মকাণ্ডকে ধারণ করে না।