ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। গতকালের ধারাবাহিকতায় তোমাদের ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটির ২ নম্বর প্রশ্নগুচ্ছের ৩টি প্রশ্নের উত্তর দেওয়া হলো।২. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, বদল ঘটে শব্দের, সেই সঙ্গে অর্থেরও। একসময় ধারণা করা হতো, সংস্কৃত থেকেই বাংলা ভাষার জন্ম। কিন্তু পরে বোঝা গেল, সংস্কৃতের মতো উঁচু শ্রেণীর মানুষের ব্যবহূত ভাষা কখনো সবার গ্রহণযোগ্য হতে পারে না। অতএব সাধারণের কথ্যভাষা প্রাকৃত থেকেই বাংলা ভাষার জন্ম।প্রশ্ন: ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ কে ছিলেন?প্রশ্ন: খ. মাগধী অপভ্রংশ কী, এর শাখাগুলোর পরিচয় দাও।প্রশ্ন: গ. যে ভাষা সাধারণের বোধগম্য নয়, সে ভাষা সর্বসাধারণের গ্রহণযোগ্যতা পায় না—কথাটি ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. ‘মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি’—বিশ্লেষণ করো।উত্তর: ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন প্রখ্যাত বহুভাষাবিদ পণ্ডিত ও গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সংস্কৃত বিভাগের অধ্যক্ষ ছিলেন।উত্তর: খ. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে বিভিন্ন পণ্ডিতদের মধ্যে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। তৎকালীন উঁচু বংশের মানুষের লেখার ভাষা ছিল সংস্কৃত, আর সাধারণ মানুষের দৈনন্দিন ভাষা ছিল প্রাকৃত। এ প্রাকৃত ভাষাগুলোকে বলা হতো মধ্যভারতীয় আর্যভাষা। প্রাকৃত ভাষা ধীরে ধীরে নানা বিবর্তনের ফলে শেষ স্তরে এসে অপভ্রংশ ভাষায় রূপ নিয়েছে। এই অপভ্রংশের পরিবর্তিত রূপকে বলা হয় মাগধী অপভ্রংশ। এর তিনটি শাখা—পূর্ব মাগধী অপভ্রংশ, মধ্যমাগধী অপভ্রংশ ও পশ্চিম মাগধী অপভ্রংশ। ড. সুনীতি কুমারের মতে, পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা আসামি ও ওড়িষা। অন্য দুটি শাখা থেকে জন্ম হয়েছে মৈথিলী, মগহি, ভোজপুরিয়া ইত্যাদি ভাষার, যা খুব বিকৃত হয়ে গেছে, তাকেই সাধারণত বলা হয় অপভ্রংশ।উত্তর: গ. মনের ভাব প্রকাশের অন্যতম বাহন হলো ভাষা। আর এ ভাষা হতে হবে সহজ-সরল, প্রাঞ্জল অর্থাৎ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারের উপযোগী। এখানে সংস্কৃত ভাষা বলতে বিজ্ঞ পণ্ডিতজনের লেখ্য ভাষাকেই বোঝায়। এসব ভাষা কখনোই সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। দেশের আপামর জনসাধারণ আর শিক্ষিত জনগোষ্ঠী এ দুই শ্রেণীর মধ্যে সিংহভাগই হলো সাধারণ মানুষ। একটি ভাষা তৈরি হলেই তা স্থায়ী হয় না। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, পরিবর্তন ঘটে শব্দের, সেই সঙ্গে অর্থেরও। যে ভাষা মানুষের মনের আবেদন মেটাতে সক্ষম নয়, সে ভাষা কখনোই টিকে থাকে না। তাই সংস্কৃতের মতো দুর্বোধ্য ভাষা কখনোই সর্বজনগ্রাহ্য হতে পারে না। কালের পরিক্রমায় মানুষ তার দৈনন্দিন জীবনের কথাবার্তা ও ভাব বিনিময়ের জন্য প্রাকৃত ভাষাকেই বেছে নিয়েছিল। এভাবে প্রাকৃত ভাষা সবার মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। আর সাধারণের মধ্যে এ ভাষার গ্রহণযোগ্যতা ছড়িয়ে পড়ে। যে ভাষা কতিপয় মানুষের মধ্যে সীমাবদ্ধ সে ভাষা শুধু সমাজের উঁচু স্তর পর্যন্তই পৌঁছাতে পারে। সে ভাষা কখনো কারও প্রাণের ভাষা হতে পারে না। ভাষা যেমন তার আপন গতিতে চলে, মানুষের মধ্যে স্থান করে নেয়, আবার সময়ের প্রয়োজনে সাধারণ মানুষের চাওয়া-পাওয়া, সুখ-দুঃখ ও দৈনন্দিন জীবনের সঙ্গেই ভাষার মাধুর্য বিস্তার লাভ করে। এটাকে জোর করে কেউ কারও ওপর চাপিয়ে দিতে পারে না।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল