জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১ম পত্র (বহুনির্বাচনী) \ পূর্ণমান-৪০১. কোন ভাষাকে সংস্কৃতের মেয়ে বলা হয়? ক. প্রাকৃত খ. বাংলা গ. মৈথিলী ঘ. অসমিয়া ২. বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের আদর্শ কখন প্রবর্তিত হয়েছিল? ক. বঙ্গভঙ্গ রদের যুগে খ. খেলাফত আন্দোলনের যুগে গ. স্বদেশী আন্দোলনের যুগে ঘ. বাংলাদেশের মুক্তিযুদ্ধের যুগে ৩. ‘খেলাৎ’ শব্দের অর্থ কী? ক. আরবীয় মুদ্রা খ. নিঃস্ব গ. প্রশংসা করা গ. উপহার ৪. মানুষের মনুষ্যত্বের পরিচয় কীসে? ক. জ্ঞান দিয়ে খ. ব্যবহার দিয়ে গ. বিনয় দিয়ে ঘ. যোগ্যতা দিয়ে ৫. ‘রাজা’ গল্পে নিচের কোন শব্দে পায়রাদের দলবেঁধে আকাশে ওড়াকে বোঝানো হয়েছে? ক. খেচর খ. উড্ডীন গ. চরাট ঘ. চক্রবাল ৬. ‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থটি কে লিখেছেন? ক. মুহম্মদ জাফর ইকবাল খ. জগদীশ চন্দ্র বসু গ. এ এম হারুনর রশীদ ঘ. আবদুল্লাহ আল-মুতী ৭. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিকথায় বর্ণিত হয়েছে—। i. মুক্তিযুদ্ধে মায়েদের ভূমিকা ii. মুক্তিযুদ্ধে মেয়েদের ভূমিকা iii. মুক্তিযুদ্ধে ছাত্র-যুবকদের ভূমিকা। কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৮. ‘জোঁক’ গল্পের উৎস কী? ক. মহাপতঙ্গ খ. হারেম গ. সূর্যদীঘল বাড়ী ঘ. পদ্মার পলি দ্বীপ ৯. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে প্রায় কত লোক উপস্থিত হয়েছিল? ক. ১০ খ. ১৫ গ. ৭ ঘ. ১৮ লাখ ১০. কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ক. যুক্তরাষ্ট্রে খ. ইংল্যান্ডে গ. জার্মানে ঘ. ফ্রান্সে ১১. লেখক মুহম্মদ আবদুল হাইয়ের ভালো লাগে কোন ফুল? ক. গোলাপ খ. টিউলিপ গ. লাইলাক ঘ. ডেইজি ১২. ‘কুনিভাঙা’ আঞ্চলিক শব্দটি কী অর্থে ব্যবহূত হয়েছে? ক. অঞ্চলের নাম খ. কনুই গ. সড়কের মোড় ঘ. নদীর বাঁক ১৩. ‘ম্যাগনোলিয়া’ কী? ক. চাঁপাজাতীয় ফুলগাছ খ. এক প্রকার জলজ শৈবাল গ. এক প্রকার লতা ঘ. এক প্রকার ছত্রাক নিচের অংশটুকু পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়—এ রকম বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শককে ভূতের কাজ বলে সহজে বিশ্বাস করেছে. অন্যদিকে পরশের ডাক্তার সবকিছু যুক্তি দিয়ে বিচার করেন বলে তাঁর কাছে বৈদ্যুতিক শকের বিষয়টি সহজেই ধরা পড়েছে. ১৪. উদ্দীপকটির মধ্য স্পষ্ট হয়—।ক. অজ্ঞতা খ. কুসংস্কার গ. ভূতের অস্তিত্ব গ. বিজ্ঞান ১৫. ডাক্তার পরশের মধ্যে ছিল—।ক. শিক্ষা খ. যুক্তি গ. বিজ্ঞানমনস্কতা ঘ. বিচার ১৬. জাতিসংঘ কত সালে ‘প্রতিবন্ধীদের অধিকার-সংক্রান্ত সনদ’ গ্রহণ করেছে? ক. ১৯৯৬ খ. ২০০৫ গ. ২০০৬ ঘ. ২০০৭ ১৭. রবীন্দ্রনাথ তাঁর গল্পে তুলে ধরেছেন—i. গ্রামবাংলার ছবি ii. মনীষীদের জীবনী iii. আটপৌরে জীবনের কথা। কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৮. কবি কায়কোবাদ স্রষ্টার নিঃশ্বাসকে কীসের বায়ু বলেছেন? ক. শীতের বায়ু খ. হেমন্তের বায়ু গ. বসন্তের বায়ু ঘ. বৈশাখের বায়ু ১৯. রবীন্দ্রনাথের মতে আমরা কোন পথ বেছে নিতে নারাজ? ক. বন্ধুর পথ খ. মৃত্যুর পথ গ. দুর্গম পথ ঘ. সংগ্রামের পথ ২০. ‘অভিযান’ কবিতাটি পড়ে শিক্ষার্থীদের মধ্যে কোনটি জাগবে? ক. নবজাগরণ খ. দেশপ্রেম গ. নতুন সৃষ্টির উদ্দীপনা ঘ. মানবপ্রেম ২১. সত্যেন্দ্রনাথ খ্যাতি পেয়েছেন কোনটি? ক. কবিতার জাদুকর খ. ছন্দের জাদুকর গ. ছড়ার জাদুকর ঘ. ছান্দসিক কবি ২২. কবি জীবনানন্দ দাশ ‘আবার আসিব ফিরে’ কবিতায় উল্লেখ করেছেন—।i. ধানসিঁড়ি নদীর কথা ii. কপোতাক্ষ নদের কথা iii. রূপসা নদীর কথা।কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii২৩. ‘রূপাই’ কবিতায় কীসের রূপ বর্ণনা করা হয়েছে? ক. পল্লীপ্রকৃতির খ. কালো চোখের গ. রূপাই চরিত্রের ঘ. বর্ষাকালের ২৪. ‘মাটির দখলই খাঁটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর’—এখানে বাবুর আসলে কী বুঝিয়েছেন? ক. চিতোর জয় করতে হবে খ. রণবীর চৌহানকে জয় করতে হবে গ. প্রজাদের হূদয় জয় করতে হবে ঘ. দিল্লির মানুষের মন জয় করতে হবে ২৫. ‘পরোপকার করা’—নিচের কোন রচনার শিল্পীয় বিষয়? ক. সুন্দর ব্যবহার খ. তরু গ. প্রার্থনা ঘ. নিমন্ত্রণ ২৬. নিচের কোনটি গল্পগ্রন্থ? ক. কেয়ার কাঁটা খ. সাঁঝের মায়া গ. একাত্তরের ডায়রি ঘ. মায়া কাজল ২৭. ‘বরাভয়’ শব্দের অর্থ—। i. অভয়বাণী ii. বরণ করার যোগ্য iii. আশীর্বাদসূচক বাণী নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii২৮. কবি শামসুর রাহমান কীসে ‘মিৎসুবিশি’ পুরস্কার লাভ করেন? ক. কাব্যে খ. প্রবন্ধে গ. গবেষণায় ঘ. সাংবাদিকতায় ২৯. নিচের কোন রচনায় নিজ দেশ ও ভাষার প্রতি মমত্ববোধ জাগে? ক. স্মৃতিস্তম্ভ খ. একুশের কবিতা গ. অবাক সূর্যোদয় ঘ. ভাষা ও শিক্ষা ৩০. ‘অদূর বনের হাতছানি ভাই মন যে সদাই কাড়ে.’—এখানে কীসের টান অনুভব করা যায়? ক. গ্রামের খ. প্রকৃতির গ. স্বদেশের ঘ. শৈশবের ৩১. ‘বিড়ম্বনা’ শব্দটির অর্থ কী?ক. বিলম্ব খ. বিরক্তি গ. দুর্যোগ ঘ. দুর্গতি ৩২. ‘রঞ্জন রশ্মি’ কে আবিষ্কার করেন? ক. এডিসন খ. কলরিজ গ. রন্টজেন ঘ. রবার্ট হুক ৩৩. মানুষের মুখে মুখে বদলে যায়—। i. ভাষার ধ্বনি ii. ভাষার শব্দের iii. শব্দের অর্থের। কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৩৪. গা ঝাড়া দিয়ে বলে, হ চল. রক্ত চুইষ্যা খাইছে. অজম করতে দিমু না, যা থাকে কপালে.’ কথাটি কে বলেছে? ক. করিম খ. ওসমান গ. গোমস্তা ঘ. তোতা ৩৫. আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন কত সালে? ক. ১৯৬৬ খ. ১৯৬৯ গ. ১৯৭০ ঘ. ১৯৭১ সালে ৩৬. ‘গুলিস্তাঁ’ নামে সাহিত্য পত্রিকাটি কে সম্পাদনা করেন? ক. মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী খ. এস ওয়াজেদ আলী গ. মুহম্মদ আবদুল হাই ঘ. আবুল মনসুর আহমদ ৩৭. বিজ্ঞানের জটিল বিষয়গুলো শিশু-কিশোরদের জন্য সহজ করে লিখেছেন কে? ক. জগদীশ চন্দ্র বসু খ. আলাউদ্দিন আল আজাদ গ. দ্বিজেন শর্মা ঘ. আবদুল্লাহ আল-মুতী ৩৮. কোন দুটি একই জিনিস? ক. হাতেম ও বদান্যতা খ. হাতেম ও খ্যাতি গ. হাতেম ও মহত্ত্ব ঘ. হাতেম ও করুণা নিচের কবিতাংশ দুটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও। i. ‘ইটের মিনার ভেঙেছে, ভাঙুক। একটি মিনার গড়েছি আমরা চার কোটি কারিগর’ ii. শহীদের খুন লেগে কিশোর তোমার দুই হাতে দুই/সূর্য উঠেছে জেগে. ৩৯. উদ্দীপকের দ্বিতীয় স্তবকের কবি কে? ক. শামসুর রাহমান খ. হাসান হাফিজুর রহমান গ. আলাউদ্দিন আল আজাদ ঘ. আল মাহমুদ ৪০. উদ্দীপক দুটির মধ্যে সাদৃশ্য লক্ষ করা যায়—। i. ভাষা আন্দোলনে ii. স্বাধীনতা আন্দোলনে iii. শহীদ মিনারে। কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii # মডেল টেস্টের প্রশ্ন তৈরি করেছেন:মো. জহুরুল ইসলাম, শিক্ষক, মনিপুর হাইস্কুল, ঢাকা