জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৭প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৭ নম্বর অধ্যায় ‘জীব ও তার পরিবেশ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।তাইয়ার গ্রীষ্মের ছুটিতে বাবা-মায়ের সঙ্গে খুলনায় নানার বাড়ি বেড়াতে গেল। নানাবাড়ি থেকে একদিন তারা সুন্দরবন বেড়াতে যায়। এই ভ্রমণে জায়গায় জায়গায় অকাতরে গাছ নিধনের চিহ্ন দেখে তার মন খারাপ হলেও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে যায়। সে এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ, নানা প্রজাতির পাখি এবং রং-বেরঙের কীটপতঙ্গ দেখতে পেল। সে বাঘ দেখতে না পেলেও বাঘের গর্জন শুনেছিল এবং হরিণও দেখেছিল। এই সবকিছু দেখে তার বাস্তুসংস্থানের কথা মনে পড়ল।ক. জলজ উদ্ভিদ কাকে বলে?খ. কেশরদামকে কেন উভচর উদ্ভিদ বলা হয়?গ. বাস্তুসংস্থানে বর্ণিত প্রাণী দুটির ভূমিকা ব্যাখ্যা করো।ঘ. তাইয়ারের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ ও প্রাণীগুলো কীভাবে বাস্তুসংস্থানে সম্পৃক্ত? বিশ্লেষণ করো।উত্তর: ক. জলজ উদ্ভিদ: যে সমস্ত উদ্ভিদ পানিতে বা পানিযুক্ত স্থানে জন্মে, তাদের জলজ উদ্ভিদ বলে। যেমন: ক্ষুদিপানা, কচুরিপানা ইত্যাদি।উত্তর: খ. যেসব উদ্ভিদ আংশিকভাবে জলজ এবং আংশিকভাবে স্থলজ, তাদের উভচর উদ্ভিদ বলে। কেশরদাম পানির কিনারায় জন্মে কিন্তু কাণ্ড পানির মধ্যে বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকে। এ জন্য কেশরদামকে উভচর উদ্ভিদ বলা হয়।উত্তর: গ. বাস্তুসংস্থানে বর্ণিত প্রাণী দুটি হলো বাঘ ও হরিণ। হরিণ প্রথম শ্রেণীর খাদক এবং বাঘ দ্বিতীয় শ্রেণীর খাদক। হরিণ বনের ঘাস ও ছোট গাছপালা খায় এবং বাঘ হরিণকে খেয়ে বেঁচে থাকে। এখন যদি উক্ত বাস্তুসংস্থানে বাঘ না থাকত, তবে সেখানে হরিণের সংখ্যা অনেক বেড়ে যেত। এতে সেখানে ঘাসজাতীয় উদ্ভিদের অভাব দেখা দিত। আবার যদি হরিণ না থাকত, তবে বাঘও খাবারের অভাবে মারা যেত। কিন্তু ঘাসজাতীয় উদ্ভিদের সংখ্যা ও পরিমাণ বেড়ে যেত। সুতরাং বাস্তুসংস্থানে সব উপাদানের ভারসাম্য রক্ষায় প্রাণী দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।উত্তর: ঘ. কোনো নির্দিষ্ট পরিবেশে জীব ও জড়ের মধ্যে গড়ে ওঠা নিবিড় আত্মসম্পর্ককেই বাস্তুসংস্থান বলে। বাস্তুসংস্থানকে জড় ও জীব দুটি উপাদানে ভাগ করা যায়। জড় উপাদানের মধ্যে আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলো ইত্যাদি। আবার জীব উপাদানকে উৎপাদক, খাদক ও বিয়োজক তিনটি অংশে ভাগ করা যায়। যেসব উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাদের বলা হয় উৎপাদক। উৎপাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদের বলা হয় প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে, তারা দ্বিতীয় স্তরের খাদক। তাইয়ারের পর্যবেক্ষণকৃত বিভিন্ন ধরনের উদ্ভিদ উৎপাদক, বানর, পোকামাকড়, হরিণ প্রথম স্তরের খাদক এবং বিভিন্ন পাখি, বাঘ দ্বিতীয় স্তরের খাদক হিসেবে কাজ করে থাকে। মৃতজীবী ছত্রাক ও ব্যাকটেরিয়া বিয়োজক হিসেবে কাজ করে থাকে। এভাবে জীব ও জড় উপাদানের আত্মসম্পর্কের কারণে ওই স্থানে বসবাসের উপযোগী পরিবেশ গড়ে ওঠে। সুতরাং তাইয়ারের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ ও প্রাণীগুলো বাস্তুসংস্থানে নিবিড়ভাবে সম্পৃক্ত।