অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১২ নম্বর অধ্যায় ‘আলোর প্রতিসরণ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।আশিক পানিপূর্ণ কাপে একটি এক টাকার একটি মুদ্রা ফেলল। তার কাছে মুদ্রাটি কিছুটা ওপরে উঠে এসেছে বলে মনে হলো। ব্যাপারটি তাকে অবাক করল। ক. আলোর প্রতিসরণ কাকে বলে? খ. সংকট কোণ বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো। ঘ. আশিক কোঁচ দিয়ে মাছ ধরার ক্ষেত্রে উদ্দীপকে বর্ণিত অভিজ্ঞতা কীভাবে কাজে লাগাতে পারে? বিশ্লেষণ করো।উত্তর: ক. আলোর প্রতিসরণ: আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশকালে আলোকরশ্মির গতিপথের দিক পরিবর্তিত হয়। আলোকরশ্মির এই দিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলে। উত্তর: খ. আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ ৯০০ হয়, তাকে সংকট কোণ বলে। অর্থা ৎ কোনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ ৯০০ হয়, ঘনমাধ্যমে সেই নির্দিষ্ট আপতন কোণকে ওই দুই মাধ্যমের সংকট কোণ বলে।উত্তর: গ. আলোর প্রতিসরণের কারণে আশিকের কাছে মুদ্রাটি ওপরে উঠে এসেছে বলে মনে হয়েছে। প্রতিসরণের কারণে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশকালে অভিলম্ব থেকে দূরে যায়। মুদ্রাটি কাপের মধ্যে পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। পানিতে নিমজ্জিত অবস্থায় মুদ্রা থেকে নির্গত আলোকরশ্মি বায়ুতে প্রবেশ করার সময় প্রতিসরিত হয়ে অভিলম্ব থেকে দূর সরে যায়। ফলে আশিকের কাছে মুদ্রাটিকে তার প্রকৃত অবস্থান থেকে কিছুটা ওপরে বলে মনে হয়েছে। উত্তর: ঘ. আলোর প্রতিসরণের কারণে পানির মধ্যে মাছকে প্রকৃত অবস্থানে দেখা যায় না। প্রতিসরণের কারণে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশকালে অভিলম্ব থেকে দূরে সরে যায়। আশিক কোঁচ দিয়ে মাছ ধরার ক্ষেত্রে বর্ণিত অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। পানিতে নিমজ্জিত মাছ থেকে আলোকরশ্মি বায়ুতে প্রবেশ করার সময় প্রতিসরণের কারণে অভিলম্ব থেকে দূর সরে যায়। আশিকের কাছে মাছটিকে উপরে বলে মনে হবে। ফলে মাছটিকে প্রকৃত অবস্থানে দেখা যায় না। আশিক কোঁচ দিয়ে মাছ ধরার ক্ষেত্রে ওপর থেকে মাছকে যে অবস্থানে দেখবে, তার থেকে কিছুটা নিচে কোঁচ নিক্ষেপ করবে। তবেই তার পক্ষে কোঁচ দিয়ে মাছ ধরা সম্ভব হবে।