জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২৬প্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৬ নম্বর অধ্যায় ‘জনসংখ্যা ও পরিবেশ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।শিক্ষিত যুবক সাগর গ্রামে কোনো কাজ না পেয়ে শহরে আসে। সে লক্ষ করল, প্রতিদিন প্রচুর শাকসবজি গ্রাম থেকে শহরে আসে এবং উচ্চমূল্যে বিক্রি হয়। সাগর গ্রামে ফিরে যায় এবং স্থানীয় কৃষি সুপারভাইজারের সঙ্গে পরামর্শ করে। তার পরামর্শ অনুসারে সাগর বাড়ির উঠানে শাকসবজি চাষ করে এবং অল্প দিনেই স্বাবলম্বী হয়।ক. জনমিতি কাকে বলে?খ. জনসংখ্যা বৃদ্ধির ফলে অগভীর নলকূপে পানি পাওয়া যাচ্ছে না কেন?গ. সাগর কেন আবার গ্রামে ফিরে গেল? ব্যাখ্যা করো। ঘ. স্বাবলম্বী হওয়ার জন্য সাগরের উদ্যোগকে মূল্যায়ন করো।উত্তর: ক. জনমিতি: বিজ্ঞানের যে শাখা জনসংখ্যার গতি-প্রকৃতি ও বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে জনমিতি বলে।উত্তর: খ. জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রামাঞ্চলে বিভিন্ন এলাকায় গভীর নলকূপের সাহায্যে পানি উঠিয়ে সেটি বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। অনবরত ও বেশি পরিমাণে এ পানি সংগ্রহ করার ফলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এতে গভীর নলকূপসংলগ্ন এলাকায় পানির স্তরও দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। ফলে অগভীর নলকূপে পানি পাওয়া যাচ্ছে না।উত্তর: গ. সাগর জীবিকার সন্ধানে শহরে এসেছিল। শহরে এসে সাগর লক্ষ করল, শাকসবজির প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও শহরে তা আবাদ হয় না। প্রতিদিন গ্রাম থেকে বিভিন্ন মাধ্যমে শহরে শাকসবজি আসে। সাগর গ্রামে ফিরে যায় এবং স্থানীয় কৃষি সুপারভাইজারের পরামর্শ অনুসারে তার বাড়ির আঙিনায় শাকসবজি চাষাবাদ শুরু করে। আবাদ করা শাকসবজি শহরে বিক্রি করে সে স্বাবলম্বী হয় এবং তার চিন্তার সফল বাস্তবায়ন ঘটায়।উত্তর: ঘ. স্বাবলম্বী হওয়ার জন্য সাগর নিজের বাড়ির আঙিনায় সবজি চাষ করে লাভবান হতে উদ্যোগ নেয়। গ্রামের স্থানীয় কৃষি সুপারভাইজারের কাছ থেকে সে কৃষি বিষয়ে পরামর্শ নেয়। অল্প দিনের মধ্যেই সে সবজি আবাদ করে আর্থিকভাবে লাভবান হয়। সাগরকে অনুসরণ করে গ্রামের অনেক যুবক স্বাবলম্বী হয়। ফলে বেকারত্ব হ্রাস পায় এবং সমাজে মর্যাদা বৃদ্ধি পায়। সাগর নিজে স্বাবলম্বী হয়ে তার জমি ও কর্মীর সংখ্যা বৃদ্ধি করছে। এতে অনেকেই তার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছে। গ্রামে কাজকর্মের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ায় মানুষের শহর অভিমুখে গমনের প্রবণতাও হ্রাস পাচ্ছে। সুতরাং স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে সাগরের উদ্যোগটি সত্যিই প্রশংসার দাবিদার।