জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থী, অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। গতকালের ধারাবাহিকতায় তোমাদের ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটির ২ নম্বর প্রশ্নগুচ্ছের শেষ প্রশ্নটির উত্তর দেওয়া হলো।প্রশ্ন: ঘ. ‘মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি’—বিশ্লেষণ করো।উত্তর: ঘ. ভাষাবিজ্ঞানী ড. হুমায়ুন আজাদ রচিত কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকে গৃহীত হয়েছে ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি। এখানে ভাষার পরিবর্তনশীলতা অর্থাৎ হাজার বছর আগের প্রচলিত ভাষা কালের প্রবাহে সম্পূর্ণ ভিন্নরূপ পরিগ্রহ করেছে—এ কথাটিই বোঝানো হয়েছে।সৃষ্টির প্রথমে মনের ভাব প্রকাশের জন্য মানুষ বেছে নিয়েছিল বিভিন্ন ইঙ্গিত বা অন্য কোনো পন্থা। ক্রমে মানুষের মুখে মুখে ভাষা বিস্তৃত হয়ে বিকশিত হতে থাকে। বর্তমানে আমাদের বাংলা ভাষা যেমন অবস্থায় আছে, হাজার বছর আগে এরূপ ছিল না। শতাব্দীর পর শতাব্দী মানুষের মুখে মুখে বিবর্তিত হয়ে আমাদের আধুনিক বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। হয়তো ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে। প্রবহমান নদীর মতো ভাষা তার গতিপথ পরিবর্তন করে। ভাষার এই যে ভঙ্গী, এর সঙ্গে মানুষ পরিচিত হয়ে পড়ে। যখন যে অবস্থায় ভাষার রূপ এসে দাঁড়ায়, সেখানেই মানুষ ভাষাকে গ্রহণ করে। সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্যতা পেলেই কেবল সে ভাষা প্রচলিত হয়ে যায়। ভাষার ধ্বনি বদলের সঙ্গে সঙ্গে শব্দের রূপেরও পরিবর্তন হয়। সেই সঙ্গে অর্থেরও পরিবর্তন ঘটে। এভাবে অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার। মানুষের মুখে মুখেই সাধারণত ভাষার এ ক্রমপরিবর্তনশীলতা ধরা পড়ে।