জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Translationপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্র থেকে ধারাবাহিকভাবে Translation নিয়ে আলোচনা করব।4. Present Perfect Continuous Tenseবর্তমান কালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো হচ্ছে বা চলছে এরূপ বোঝালে Verb-এর Present Perfect Continuous Tense হয়।গঠন প্রণালি : Subject + have been/has been + মূল Verb + ing + object.২৬০. সে কি চার বছর ধরে এখানে চাকরি করছে?- Has he been serving here for four years?২৬১. আমি দুই ঘণ্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছি— I have been waiting for you for two hours.২৬২. বালকগুলো এক ঘণ্টা ধরে খেলছে — The boys have been playing for an hour.5. Past Indefinite Tenseঅতীত কালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল এরূপ বোঝালে Verb-এর Past Indefinite Tense হয়। গঠন প্রণালি: Subject + মূল Verb-এর Past form + object.263. সে স্কুলে গিয়েছিল — He went to school. ২৬৪. রনি স্কুলে যায় নাই—Rony did not go to school. ২৬৫. তুমি ভাত খেয়েছিলে — You ate rice.২৬৬. তাহারা ফুটবল খেলেছিল — They played football. ২৬৭. লাবনী গান গেয়েছিল — Laboni sang a song. ২৬৮. বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন — Father gave me good advice২৬৯. সে গ্লাসটি ভেঙ্গেছিল — He broke the glass.২৭০. আমি দুধ পান করেছিলাম — I drank milk.২৭১. বিড়ালটি ইঁদুর মেরেছিল — The cat killed mouse.২৭২. নানি একটি গল্প বলেছিলেন — Grandmother told a story.২৭৩. মা পিঠা তৈরি করেছিল — Mother made cake.২৭৪. সে একটি চিঠি লিখেছিল — He wrote a letter.২৭৫. নৌকাটি নদীতে ডুবেছিল — The boat sank in the river.২৭৬. তুমি সত্য বলেছিলে — You spoke the truth.২৭৭. লোকটি ঘুড়ি উড়িয়েছিল — The man flew the kite.২৭৮. আমি একটা বই কিনেছিলাম — I bought a book.২৭৯. আমরা তাকে দেখেছিলাম — We saw him.২৮০. সে গতকাল এসেছিল — He came yesterday.২৮১. জলি দুধ পান করেছিল — Jolly drank milk.২৮২. আঙ্গুরগুলো টক ছিল — The grapes were sour.২৮৩. সে আমটি খেয়েছিল — He ate the mango.২৮৪. তুমি সত্য বলেছিলে — You spoke the truth.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল