জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাসুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের শিক্ষা জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এ বছর থেকে। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারে দক্ষতা বৃদ্ধির জন্য পুরো সিলেবাসের বিষয় নিয়ে আলোচনা ও নমুনা প্রশ্নোত্তর পড়াশোনা পাতায় ছাপা হবে।আমাদের আজকের আলোচনা Article নিয়ে।A, An ও The—এই তিনটি word-কে Article বলে। Article দুই প্রকার। যথা—১. Indefinite Article (অনির্দিষ্ট Article) ও ২. Definite Article (নির্দিষ্ট Article)।১. Indefinite Article (অনির্দিষ্ট Article): যে Article কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় না তাকে Indefinite Article বলে। যেমন: I have a book, He is a student, I eat an apple, This is an orange, He is an unkind man ইত্যাদি।২. Definite Article (নির্দিষ্ট Article): যে Article কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে Definite Article বলে। যেমন: The cow gives us milk, The earth is round, The sun shines by day, Akbar was the emperor of India ইত্যাদি। Use of Indefinite Article – ‘A’:১. কোনো word-এর প্রথম অক্ষর Consonant হলে তার আগে Indefinite Article ‘A’ বসে। যেমন: a bus, a house, a man, a woman, a dog, a year, a pen, a boy, a goat, a ball ইত্যাদি।২. যদি কোনো word-এর প্রথম অক্ষর Vowel (u, eu, ew) হলে যদি উচ্চারণ ‘U’-এর মতো হয়, তবে তার আগে Indefinite Article ‘A’ বসে। যেমন: a useful animal/thing, a university, a uniform, a unit, a union, a European, a ewe ইত্যাদি।৩. যদি কোনো word-এর প্রথমে ‘O’ থাকে এবং ‘O’-এর উচ্চারণ ‘ওয়া’-এর মতো হয়, তবে তার আগে Indefinite Article ‘A’ বসে। যেমন: I saw a one-eyed man, He is a one-legged beggar, He gave me a one taka note, This is a one way road ইত্যাদি।৪. কোনো উপাধি বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant হলে এবং এর উচ্চারণ Vowel-এর মতো না হলে তার আগে Indefinite Article ‘A’ বসে। যেমন: Mr. Ali is a B.A, She is a B.Sc, Mr. Sultan is a D.C ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামী শুক্রবার