অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ৩য় অধ্যয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।৩২. বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস কে রচনা করেন?ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ খ. এনামুল হক গ. ড. আহমদ শরীফ ঘ. আবুল ফজল৩৩. আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেছেন কে?ক. ড. এনামুল হক খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ গ. আব্দুল হক ঘ. কাজী মোতাহার হোসেন৩৪. মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কার কথা বিশেষভাবে স্মরণযোগ্য?ক. শামসুর রাহমান খ. সুফিয়া কামাল গ. জাহানারা ইমাম ঘ. শামসুন্নাহার মাহমুদ৩৫. আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চার ইতিহাস লিখেছেন কে?ক. সেলিম আল দীন খ. আল মাহমুদ গ. আহসান হাবিব ঘ. ড. মুহম্মদ এনামুল হকনিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।অষ্টম শ্রেণীর ছাত্রী ফারহীন আহম্মেদ তার শিক্ষক সাঈদ হোসেনকে বলল, স্যার, একুশে বইমেলা বাংলা একাডেমী ছাড়া অন্য কোথাও হয় না কেন? উত্তরে স্যার বললেন, ভাষা আন্দোলনের পটভূমিতে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য এ প্রতিষ্ঠানটি কাজ করে আসছে।৩৬. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিকে বলা হয়—ক. জাতির মননের প্রতীক খ. জাতির ভালোবাসার প্রতীক গ. জাতির শ্রদ্ধার প্রতীক ঘ. জাতির সৃজনশীলতার প্রতীক৩৭. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল—i. যুক্তফ্রন্টের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ii. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে iii. ভাষা আন্দোলনের পটভূমিতেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. iii৩৮. শিল্পকলায় কাকে পথিকৃৎ ধরা হয়?ক. জয়নুল আবেদিন খ. এস এম সুলতান গ. কামরুল হাসান ঘ. সফিউদ্দিন আহমেদ৩৯. ভাস্কর্যে স্বকীয়তা ও স্বাতন্ত্র্যে উজ্জ্বল প্রতিভা কে?ক. এফ আর খান খ. নভেরা আহমেদ গ. বুলবুল চৌধুরী ঘ. কামরুল হাসান৪০. যুক্তিবাদী মননশীল প্রবন্ধ সাহিত্যের জন্য বিশেষভাবে স্মরণীয়—i. প্রমথ চৌধুরী ii. আহমদ শরীফ iii. আব্দুল হকনিচের কোনটি সঠিকক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii.বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তরঅধ্যায়-৩: ৩২. ক ৩৩. খ ৩৪. গ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. গ ৩৮. ক ৩৯. খ ৪০. ঘ।