জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রবন্ধ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম১২. ৭ মার্চের ভাষণটি কত মিনিটের ভাষণ ছিল?ক. ১২ খ. ১৭ গ. ১৮ ঘ. ২০১৩. ‘ঝাঁপিয়ে পড়েছে’ কোন ভাষারূপের উদাহরণ?ক. সাধ খ. চলিত গ. আঞ্চলিক ঘ. গুরুচণ্ডালী১৪. স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি—ক. শেখ মুজিবুর রহমান খ. সৈয়দ নজরুল ইসলাম গ. এ কে ফজলুল হক ঘ. তাজউদ্দীন আহমদ১৫. ‘আজ বাংলার মানুষ মুক্তি চায়’ বলতে কী বোঝনো হয়েছে?ক. কারাগার থেকে মুক্তি খ. ঘরের বন্দিদশা থেকে মুক্তিগ. শোষণ-নির্যাতন থেকে মুক্তি ঘ. কাজের দায়িত্ব থেকে মুক্তি।১৬. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান কেন হয়েছিল?ক. একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য খ. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গ. সামরিকতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঘ. খাদ্য, পানীয়ের জন্য।১৭. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতায় এসে পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন কেন?ক. ভুল সিদ্ধান্তের জন্য খ. জনগণের আন্দোলনের চাপেগ. মানসিকভাবে বিভ্রান্ত হয়ে ঘ. রাজনীতিবিদের বিক্ষোভের ফলে১৮. বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেন কেন?ক. যুদ্ধ করতে খ. শত্রুর মোকাবিলা করতে গ. আন্দোলন করতে ঘ. বিদ্রোহ করতে১৯. আরটিসি-এর পূর্ণরূপ হলো—ক. রাউন্ড টেবিল কর্নার খ. রাউন্ড টেবিল ক্যাটাগরি গ. রাউন্ড টেবিল সেশন ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স২০.‘ওয়াপদা’ বলতে কী বোঝায়?ক. পানি উন্নয়ন বোর্ড খ. পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডগ. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘ. ওয়ার্ড উন্নয়ন বোর্ড২১. ‘শাসনতন্ত্র’ বলতে কী বোঝায় ?ক. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধান ক. দেশ পরিচালনায় বুদ্ধি ও ক্ষমতাগ. বিদেশের আইন ঘ. সমাজে নিয়মকানুন ২২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেন—ক. ছয় দফা কর্মসূচির জন্য খ. এগারো দফা কর্মসূচির জন্য গ. সত্তরের নির্বাচনে অংশগ্রহণের জন্য ঘ. সত্তরের নির্বাচন বয়কট করার জন্য২৩. ‘টেবিল’ শব্দটি বাংলা ভাষায় এসেছে—ক. পর্তুগিজ ভাষা থেকে খ. ইংরেজি ভাষা থেকেগ. জার্মানিক ভাষা থেকে ঘ. ইটালিক ভাষা থেকে২৪. ছাত্রজীবন থেকে শেখ মুজিবুর রহমানের সংশ্লিষ্টতা যে কাজে—ক. রাজনীতি ও আন্দোলন খ. রাজনীতি ও দেশব্রতেগ. দেশব্রতে ও দেশপ্রেমেঘ. সংগ্রাম ও আন্দোলনে।বাংলা ১ম পত্র: সঠিক উত্তরএবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম: ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. ক ২২. ক ২৩. খ ২৪. খ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল