জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাসুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারে দক্ষতা বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে পুরো সিলেবাসের বিষয় নিয়ে আলোচনা ও নমুনা প্রশ্নোত্তর পড়াশোনা পাতায় ছাপা হবে। আমাদের আজকের আলোচনা Article নিয়ে।Use of Indefinite Article ‘An’১. কোনো word-এর প্রথম অক্ষর Vowel (a, e, i, o, u) হলে তার আগে Indefinite Article ‘An’ বসে। যেমন: an apple, an aeroplane, an engine driver, an island, an orange, an uncle, an ancient city, an egg, an inkpot, an umbrella, an ugly bird, an old man, An Akbar is not born in every age ইত্যাদি। ২. কোন word-এর প্রথম অক্ষর অনুচ্চারিত ‘h’ হলে তার আগে Indefinite Article ‘An’ বসে। যেমন: I shall wait for an hour, He is an honest man, She is an Honour’s graduate, Mr. Khan is an honorable man ইত্যাদি।৩. কোনো word-এর প্রথম অক্ষর উচ্চারিত ‘h’ হলে যদি উচ্চারণের জোর দ্বিতীয় Syllable-এর ওপর পড়ে, তবে এর আগে Indefinite Article ‘An’ বসে। যেমন: He is an historian, It is an hotel ইত্যাদি।৪. কোনো উপাধি বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant হলেও যদি তার উচ্চারণ Vowel-এর মতো হয়, তবে তার আগে Indefinite Article ‘An’ বসে। যেমন: She is an MA, Mr. Ryhan is an FRCS, He is an SSC examinee. Mr. Sumon is an LLB ইত্যাদি।Use of Definite Article ‘The’১. নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে Definite Article ‘The’ বসে। যেমন: I want the red pen, Akbar was the emperor of India, The mangoes are ripe, The rose is a beautiful flower ইত্যাদি।২. পশু, পাখি, গাছপালা, জাতি বা গোত্রের নামের আগে Definite Article ‘The’ বসে। যেমন: The cow gives us milk, The bird fly in the sky, The trees are tall, The English are intelligent. The Muslims are brave ইত্যাদি।৩. পৃথিবী, চন্দ্র, সূর্য, আকাশ, দিক প্রভৃতি একক ও অদ্বিতীয় নামের বস্তুর আগে Definite Article ‘The’ বসে। যেমন: The earth is round. The moon shines at night. The sun shines by day. The sky is cloudy. The sun rises in the east & sets in the west ইত্যাদি।