জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাআমাদের লোকশিল্পসুপ্রিয় শিক্ষার্থী, আজ আলোচনা করব ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটির প্রশ্নোত্তর নিয়ে। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।দুই বছর আগেও জরিনা বেগমের সংসারে কষ্টের অন্ত ছিল না। স্বামী-সন্তানদের নিয়ে খেয়ে, না খেয়ে, তার দিন কাটত। নিদারুণ অভাবের বশবর্তী হয়ে একদিন সে পাড়ার আরও কিছু মহিলাদের সঙ্গে নিয়ে শুরু করল মাটি দিয়ে নানা ধরনের তৈজসপত্র তৈরির কাজ। খুব অল্প দিনেই তাদের তৈরি এসব দ্রব্যসামগ্রীর কদর বাড়তে লাগল, সেই সঙ্গে তাদের ভাগ্যেরও উন্নয়ন ঘটল। গ্রামের এ রকম অসংখ্য দরিদ্র পরিবারের জীবন-জীবিকার সঙ্গে এ দেশের কুটির শিল্পগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা যদি এ শিল্পের প্রতি একটু সজাগ দৃষ্টি দিই তাহলে লোকশিল্পের মাধ্যমে আমাদের দেশ আরও সমৃদ্ধ হয়ে উঠবে।প্রশ্ন: ক) লোকশিল্প কী? ১প্রশ্ন: খ) মৃিশল্প কীভাবে দৈনন্দিন জীবনের চাহিদা মেটায়? ২প্রশ্ন: গ) কুটিরশিল্প এ দেশের গ্রামীণ জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে—কথাটি বুঝিয়ে লেখ। ৩প্রশ্ন: ঘ) দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে লোকশিল্পের প্রতি মনোযোগী হওয়া এবং এর সংরক্ষণ ও সম্প্রসারণ অত্যন্ত জরুরি—বিশ্লেষণ কর। ৪উত্তর: ক) দেশের সাধারণ মানুষ দেশীয় কাঁচামাল দিয়ে স্বল্প পুঁজি বিনিয়োগে অত্যন্ত সহজ উপায়ে আপন পরিসরে যেসব দ্রব্যসামগ্রী তৈরি করে, সেগুলোই হলো লোকশিল্প। এ শিল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো শিল্পীর কারিগরি দক্ষতাই শুধু নয়, এতে ফুটে ওঠে শিল্পীমনের নিখুঁত সৌন্দর্যচেতনা ও আপন প্রতিভার বিকাশ, যা তার শিল্পকে করে তোলে অত্যন্ত মাধুর্যমণ্ডিত।উত্তর: খ) মৃিশল্প বাংলাদেশের এক অতি প্রাচীনতম নিদর্শন। মাটি দিয়ে মানুষের হাতে তৈরি শিল্পসম্মত নানা দ্রব্যকে বলা হয় মৃিশল্প। এ শিল্প একদিকে যেমন আমাদের দৈনন্দিন জীবনের ঘর-গৃহস্থালির কাজে প্রয়োজন মেটায়, অন্যদিকে আমাদের শৌখিন মনের বহিঃপ্রকাশ ঘটাতেও অন্যতম ভূমিকা পালন করে। একসময় এ দেশে ধাতব তৈজসপত্রের ব্যবহার ছিল না বললেই চলে। তখন মৃিশল্পই মানুষের দৈনন্দিন কাজে ব্যবহারের অন্যতম অনুষঙ্গ ছিল। মৃিশল্পের বৈচিত্র্যময় ব্যবহারের মধ্যে পড়ে যেমন—গৃহস্থালির কাজে হাঁড়ি-পাতিল, সানকি, পিঠার ছাঁচ ইত্যাদি। আবার গৃহসজ্জার ক্ষেত্রে মাটির টব, ফুলদানি, মোমদানি, পুতুল ছাইদানি ইত্যাদি। অলংকার হিসেবে ব্যবহূত হয় মাটির তৈরি দুল, মালা, চুড়ি ইত্যাদি। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের পূজার অপরিহার্য উপাদান মূর্তি তৈরিতে মৃিশল্পীদের ভূমিকা অসাধারণ। এভাবে মৃিশল্পের সব শাখাই আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল এবং এগুলো আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে অসমান্য অবদান রেখেছে। ঐতিহ্যবাহী এ শিল্পটি লোকশিল্পের অতুলনীয় নিদর্শন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল