সিনিয়র ইংরেজি শিক্ষকমিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাNarrationপ্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি ২য় পত্রের grammar-এর ওপর দক্ষতা বৃদ্ধির জন্য সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ও নমুনা প্রশ্ন নিয়মিতভাবে দেওয়া হচ্ছে। আজ তোমাদের জন্য item no-12: Narration আলোচনা করব। মনে রাখবে, তোমাদের পরীক্ষায় শুধু তিনটি ধাপ থেকে প্রশ্ন আসবে। ধাপগুলো হলো:(1) Assertive (2) Interrogative and (3) Imperativeসহজ ভাষায় বলতে গেলে বক্তার বক্তব্যই Speech বা Narration. Narration শব্দের অর্থ হলো উক্তি। কোনো বক্তার বক্তব্য অন্যের ভাষায় প্রকাশ করাকে narration বলে। Speech বা Narration-কে দুই ভাগে ভাগ করা যায়। যেমন: Direct speech (প্রত্যক্ষ উক্তি) Indirect speech (পরোক্ষ উক্তি)Direct speech: বক্তার নিজস্ব কথাকে হুবহু উদ্ধৃত করলে বা প্রকাশ করলে তাকে Direct speech বলা হয়। যেমন: Rana says, “I shall do it.”Indirect speech: বক্তার নিজস্ব কথা (speech) inverted comma-এর (“ “) মধ্যে রাখা হয়। এবার এই বক্তব্য উদ্ধৃত না করে আমরা তার বক্তব্যকে report করতে পারি। তাকে Indirect speech বা Reported speech (পরোক্ষ উক্তি) বলে। (We may report what he said without quoting his each words. This is called indirect speech or Reported speech). যেমন: Rana says that he will do it .Punctuation of Direct speech (প্রত্যক্ষ উক্তির যতি চিহ্ন):যে উক্তিটির লেখার সময় বাক্যের উদ্ধৃত করা হয়, তাকে Direct speech বলে এবং যে verb-এর সাহায্য report করা হয়, তাকে reporting verb বলে। (The speech which is under quotation marks or inverted commas in writing is called Direct speech and the verb by which it is expressed, is called Reporting verb.) The change of persons # পরবর্তী অংশ ছাপা হবে আগামী বৃহস্পতিবার