জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও জুনিয়র বৃত্তি পরীক্ষার পরিবর্তে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমান পরীক্ষা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা বোর্ডের অনুমোদন এখনো পায়নি এ রকম জুনিয়র স্কুল/কিন্ডারগার্টেন/মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমান পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি সমভাবে প্রযোজ্য বিধায় অনুমোদন না পাওয়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী বা নিকটতম অনুমোদিত নিম্নমাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয়/মাদ্রাসার মাধ্যমে জেএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ জন্য অনুমোদন না পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিরা নিজ নিজ এলাকার শিক্ষা বোর্ড অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সঙ্গে যোগাযোগ করবেন। অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে অনুমোদন না পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের জন্য সব ব্যবস্থা গ্রহণ করবেন।# জেএসসি বা সমমান পরীক্ষার জন্য শিক্ষার্থীপ্রতি সরকার/বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ১৫০ টাকা। এ ছাড়া যেসব অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনুমোদন না পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেসব অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদন না পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীপ্রতি ৫০ টাকা অতিরিক্ত ফি গ্রহণ করতে পারবে। এর অতিরিক্ত কোনো ফি প্রদেয় হবে না। ঘোষণাইবতেদায়ি (৫ম শ্রেণী) সমাপনী পরীক্ষার নম্বর বণ্টনবাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১০ সালের ইবতেদায়ি (৫ম শ্রেণী) সমাপনী পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বরবণ্টন পড়াশোনা পাতায় ছাপা হবে আগামীকাল বৃহস্পতিবার