বাংলা ২য় পত্র বহুনির্বাচনী প্রশ্নসময়: ৫০ মিনিট \ মান: ৫০প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ২য় পত্রের পরীক্ষা হবে ১০০ নম্বরের। রচনামূলক অংশে ৫০ নম্বর ও বহুনির্বাচনী অংশে ৫০ নম্বর। আজ ৫০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের মডেল টেস্ট দেওয়া হলো। সঠিক উত্তর মিলিয়ে নাও আগামীকাল।১। কোনটি অর্ধতৎসম শব্দের উদাহরণ?(ক) কুচ্ছিত (খ) ভবন (গ) মনুষ্য (ঘ) বৈষ্ণব২। অনুবাদের অপর নাম কী?(ক) অনুসরণ (খ) ভাষান্তর (গ) অনুকরণ (ঘ) বিরচন ৩। ‘গোপন করার ইচ্ছা ’এককথায় কী হবে?(ক) আত্মগোপন (খ) গোপনেচ্ছা (গ) জুগুপ্সা (ঘ) জিগীষা৪। বর্গীয় বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়েছে?(ক) চার ভাগে (খ) পাঁচ ভাগে (গ) ছয় ভাগে (ঘ) তিন ভাগে ৫। ‘Diamond cuts diamond.’-এর অনুবাদ কোনটি?(ক) সঙ্গ দোষে নষ্ট (খ) কাঁচ কাটা হীরা (গ) সৎসঙ্গে স্বর্গবাস (ঘ) মাণিকে মাণিক চেনে ৬। মানপত্রের অপর নাম কী?(ক) ব্যক্তিগত পত্র (খ) আবেদনপত্র (গ) অভিনন্দনপত্র (ঘ) চুক্তিপত্র ৭। ‘কাব্য’-শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?(ক) কাব+ব (খ) কবি+ষ্ণ্য (গ) কাব+বব্য (ঘ) কবি+ব্য৮। প্রাচীন গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?(ক) সাধু ভাষা (খ) উর্দু (গ) সংস্কৃত (ঘ) হিন্দি৯। ব্যাকরণের প্রধান কাজ কী?(ক) ভাষার বিশ্লেষণ (খ) ভাষার শৃঙ্খলা রক্ষা (গ) ভাষার উন্নতি (ঘ) ভাষার নিয়ম প্রতিষ্ঠা১০। ‘নামাজ’ কী শব্দ?(ক) আরবি (খ) ফারসি (গ) উর্দু (ঘ) হিব্রু ১১। কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ?(ক) শুনে রাখ (খ) যোগ কর (গ) রাস্তা দেখ (ঘ) বই পড়১২। কোনো গদ্যাংশের বক্তব্যকে সংক্ষেপে কী বলে?(ক) সারমর্ম লিখন (খ) সংক্ষেপণ (গ) সারাংশ লিখন (ঘ) সার বক্তব্য লিখন ১৩। ভাব সম্প্রসারণে বর্জণীয় কোন বিষয়টি?(ক) বাস্তব ও প্রাসঙ্গিক বিষয় (খ) প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় বিষয় (গ) অবাস্তব ও অপ্রাসঙ্গিক বিষয় (ঘ) যুক্তিতর্কপূর্ণ বিষয়১৪. ব্যক্তিগত পত্রে প্রাপক সমবয়সী হলে উপযুক্ত সম্বোধন কোনটি হবে?(ক) কল্যাণীয়াষু (খ) দোয়াবরেষু (গ) প্রীতিভাজনেষু (ঘ) শ্রদ্ধাভাজনেষু ১৫। বাংলা ভাষার মূল উৎস কী?(ক) কানাড়ী ভাষা (খ) বৈদিক ভাষা (গ) হিন্দি ভাষা (ঘ) অনার্য ভাষা১৬। মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য কোন অঙ্গের ব্যবহার সবচেয়ে বেশি করে?(ক) হাত (খ) চোখ (গ) কণ্ঠ (ঘ) নাক ১৭। ‘লগ্ন>লগগ’ কোন সমীভবন?(ক) প্রগত (খ) পরাগত (গ) মধ্যগত (ঘ) অন্যোন্য ১৮। ‘উচ্ছ্বাস’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?(ক) উৎ+শ্বাস (খ) উৎ+ছাস (গ) উৎ+শাস (ঘ) উৎ+চ্ছাস ১৯। ‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?(ক) ব্য+অর্থ (খ) বি+অর্থ (গ) ব্যা+অর্থ (ঘ) ব+অর্থঃ২০। ‘চিরসুখী’-এর ব্যাসবাক্য কোনটি?(ক) চিরসুখী যে (খ) চিরদিনের সুখী (গ) চিরকাল ব্যাপিয়া সুখী (ঘ) চিরকাল সুখী ২১। খাঁটি বাংলা উপসর্গ কোনটি?(ক) অনু (খ) উপ (গ) পরা (ঘ) কদ ২২। ‘মানব’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?(ক) মনু+ষ্ণ (খ) মন+ব (গ) মানব+অ (ঘ) মানুষ+য২৩। গঠন অনুসারে শব্দ কত প্রকার?(ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার ২৪। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে কী বলে?(ক) সমধাতুজ কর্ম (খ) ণিজন্ত কর্ম (গ) প্রযোজক কর্ম (ঘ) সকর্মক ২৫। ‘পাপে বিরত হও’—বাক্যটিতে ‘পাপে’ কোন কারক?(ক) কর্মকারক (খ) করণ কারক (গ) অপাদান কারক (ঘ) অধিকরণ কারক ২৬। যা নিবারণ করা যায় না— এককথায় কী বলা হয়?(ক) অনিবার্য (খ) অনিবারণ (গ) দুর্নিবার (ঘ) কষ্টসাধ্য ২৭। নিচের কোন বাগধারাটির অর্থ ‘শত্রুতা’? (ক) আক্কেল সেলামি (খ) অকূল পাথার (গ) আদায় কাঁচকলায় (ঘ) আটকপালে ২৮। ‘কাজটি ভালো দেখায় না’—কোন বাচ্য?(ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য২৯। সারাংশে কোনটি বর্জনীয়?(ক) মূলভাব (খ) প্রদত্ত অনুচ্ছেদের শব্দ (গ) উপমা অলংকার (ঘ) সহজ শব্দ ৩০। কোনটিতে দৃষ্টান্ত অবশ্যই থাকতে হয়?(ক) সারাংশ (খ) সারমর্ম (গ) রচনা (ঘ) ভাবসম্প্রসারণ ৩১। ভাবসম্প্রসারণের ভাষা কেমন হওয়া উচিত?(ক) সহজ ও প্রাঞ্জল (খ) গুরুগম্ভীর (গ) তৎসম শব্দবহুল (ঘ) দুর্বোধ্য ও জটিল ৩২। ‘সারমর্ম’-এর সমার্থক—(ক) সংক্ষিপ্ত (খ) মূল কথা (গ) ভূমিকা (ঘ) খাঁটি কথা ৩৩। সারাংশ ও সারমর্মের ভাষা হবে—(ক) সংক্ষিপ্ত ও দুর্বোধ্য (খ) সহজ ও এলোমেলো (গ) সংক্ষিপ্ত, দৃঢ় ও সংহত (ঘ) কঠিন ও দুর্বোধ্য ৩৪। অনুবাদের ক্ষেত্রে মূল বিষয়ের কোন দিকটি অটুট রাখতে হয়?(ক) ভাব (খ) ভাষা (গ) শব্দার্থ (ঘ) বাক্যবিন্যাস ৩৫। পত্র প্রধানত দুই প্রকার। যথা—(ক) ব্যক্তিগত ও সামাজিক (খ) ব্যক্তিগত ও ব্যবহারিক (গ) সামাজিক ও ব্যবহারিক (ঘ) সামাজিক ও দাপ্তরিক ৩৬। ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?(ক) শীত+আর্ত (খ) শীত+অর্ত (গ) শীত+ঋত (ঘ) শীত+তার্ত৩৭। ‘ক’-এর উচ্চারণ স্থানের নাম কী?(ক) জিহ্বামূল (খ) অগ্রতালু (গ) পশ্চাৎ দন্তমূল (ঘ) ওষ্ঠ৩৮। ‘উচ্ছল’ শব্দের অর্থ কী?(ক) চঞ্চল (খ) সর্বত্র ব্যাপ্ত (গ) সর্বদা ব্যস্ত (ঘ) চপলা ৩৯। প্রবন্ধের বিষয়বস্তু সাধারণত কয় প্রকার?(ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) ছয় প্রকার ৪০। প্রবন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি?(ক) আবেগের প্রাধান্য (খ) চিন্তার প্রাধান্য (গ) তথ্যের প্রাধান্য (ঘ) তত্ত্বের প্রাধান্য ৪১। ‘সংস্কৃত’ শব্দের অর্থ কী?(ক) শিক্ষা বা অভ্যাস দ্বারা উৎকর্ষ (খ) উন্নত ধ্যান-ধারণা (গ) সাহিত্যচর্চা (ঘ) সংগীতের উৎকর্ষ ৪২। সাধুরীতির শব্দ কোনটি?(ক) গিন্নি (খ) কিতাব (গ) গ্রহ (ঘ) কলেজ ৪৩। ‘নিরক্ষর’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?(ক) নির+অক্ষর (খ) নি+অক্ষর (গ) নির+ক্ষর (ঘ) নিঃ+অক্ষর ৪৪। ‘হাসাহাসি’ কোন সমাসের উদাহরণ? (ক) কর্মধারয় (খ) বহুব্রীহি (গ) অলুক দ্বন্দ্ব (ঘ) তৎপুরুষ ৪৫। ‘ক্রিয়ার কাল’ প্রধানত কত প্রকার? (ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার ৪৬। For good-এর সঠিক অর্থ কোনটি?(ক) ভালোর জন্য (খ) বড়র জন্য (গ) ক্ষণতরে (ঘ) চিরতরে ৪৭। Put out the lamp-এর সঠিক অনুবাদ কোনটি?(ক) প্রদীপটি নিভাও (খ) প্রদীপটি জ্বালাও (গ) প্রদীপটি রাখো (ঘ) প্রদীপটি বাইরে রাখো ৪৮। অল্প পরিচিত বা অপরিচিত ব্যক্তির প্রতি পত্রের সম্ভাষণ কী হবে?(ক) ভাই বা দাদা (খ) দোয়াবর (গ) কল্যাণীয়াসু (ঘ) সালামবাদ৪৯। পত্রের বিবরণ কেমন হওয়া আবশ্যক?(ক) জ্ঞানগর্ভ (খ) চাতুর্যপূর্ণ (গ) স্বয়ংসম্পূর্ণ (ঘ) অতি সংক্ষিপ্ত।৫০। কোনটি চিন্তামূলক প্রবন্ধ?(ক) সভ্যতার সংকট (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) বাংলাদেশের উপন্যাস সাহিত্য (ঘ) গ্রাম্য মেলা।গতকাল প্রকাশিত মডেল টেস্ট-১ -এর সঠিক উত্তর: ১। খ, ২। ক ৩। ক ৪। খ ৫। খ ৬। গ ৭। ক ৮। ক ৯। খ ১০। খ ১১। খ ১২। ঘ ১৩। খ ১৪। খ ১৫। গ ১৬। ক ১৭। গ ১৮। গ ১৯। খ ২০। ক ২১। ঘ ২২। গ ২৩। গ ২৪। ক ২৫। খ ২৬। গ ২৭। গ ২৮। ঘ ২৯। ঘ ৩০। ঘ ৩১। ক ৩২। ঘ ৩৩। গ ৩৪। ঘ ৩৫। ক ৩৬। ক ৩৭। ঘ ৩৮। ঘ ৩৯। ক ৪০। ঘ।