জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৬প্রিয় শিক্ষার্থীরা, আজ ৬ষ্ঠ অধ্যায়ের একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওতারেক ও সুমন ইতিহাসের ছাত্র। তাদের মধ্যে বঙ্গভঙ্গ নিয়ে কথা হচ্ছিল। তারেক বলল, প্রাথমিকভাবে প্রশাসনিক সুবিধার কারণে বঙ্গভঙ্গ করা হলেও এর পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণও ছিল। সুমন বলল, এই বঙ্গভঙ্গের ফলে দেশের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্তির সৃষ্টি হয়। অবশেষে হিন্দুদের চরম বিরোধিতার মুখে ইংরেজ সরকার বঙ্গভঙ্গ রদের পরিকল্পনা গ্রহণ করতে বাধ্য হয়।প্রশ্ন: ক. বঙ্গভঙ্গ কী?প্রশ্ন: খ. বঙ্গভঙ্গের অর্থনৈতিক কারণ বর্ণনা করো।প্রশ্ন: গ. তৎকালীন সমাজে বঙ্গভঙ্গের ফলে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল—ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. ‘বঙ্গভঙ্গ রদের পেছনে হিন্দুদের— উক্তির যথার্থতা মূল্যায়ন করো।উত্তর: ক) বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও ছোট নাগপুর নিয়ে ছিল বিশাল বঙ্গ প্রদেশ। কলকাতা ছিল এর রাজধানী। ১৯০৫ সালে লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার জন্য এটিকে দুটি ভাগে ভাগ করেন। ঢাকাকে রাজধানী করে পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে একটি প্রদেশ, বাকি অংশকে নিয়ে আরেকটি প্রদেশ গঠিত হয়। এটিকে বঙ্গ প্রদেশের হিন্দু সম্প্রদায় নাম দেয় বঙ্গভঙ্গ।উত্তর: খ) ইংরেজি শাসনের শুরু থেকেই শাসন, প্রশাসন, ব্যবসায়-বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান সবকিছুই প্রাদেশিক রাজধানী কলকাতাকেন্দ্রিক ছিল। পাট উৎপাদন হতো পূর্ববঙ্গে। পাটকল স্থাপিত হতো পশ্চিমবঙ্গে। ফলে পূর্ববঙ্গের জনগণ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। এসব কিছু থেকে পূর্ববঙ্গের মানুষকে মুক্ত করে অর্থনৈতিক স্বাধীনতা প্রদানের জন্য বঙ্গভঙ্গ প্রদান করা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল