জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১০ সালে অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার আবেদন ফরম বিতরণ, আবেদন ফরম ও প্রয়োজনীয় ফি অত্র বোর্ডে জমা দেওয়ার তারিখসহ দরকারি তথ্য নিচে দেওয়া হলো।# কেবল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন হওয়া সাপেক্ষে শিক্ষার্থীরা ২০১০ সালের জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে।# বিলম্ব ফি ছাড়া ব্যাংক ড্রাফট ক্রয়ের শেষ তারিখ ৫ জুলাই, ২০১০।# বিলম্ব ফি ছাড়া ব্যাংক ড্রাফটসহ আবেদন ফরম এবং অন্যান্য কাগজপত্র বোর্ডে জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুলাই, ২০১০ # পরীক্ষার্থী-প্রতি ২৫ টাকা হারে বিলম্ব ফিসহ ব্যাংক ড্রাফট ক্রয়ের শেষ তারিখ ১২ জুলাই, ২০১০। # পরীক্ষার্থী-প্রতি ২৫ টাকা হারে বিলম্ব ফিসহ ব্যাংক ড্রাফট, আবেদন ফরম এবং অন্যান্য কাগজপত্র বোর্ডে জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই, ২০১০। পরীক্ষা ফি-এর হার: (ক) পরীক্ষার ফি প্রতি পত্র ১৫ টাকা। (খ) একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সনদপত্র ফি প্রতি পরীক্ষার্থী ১৫ টাকা। (গ) বিলম্ব ফি প্রতি পরীক্ষার্থী ২৪ টাকা। (ঘ) কেন্দ্র ফি প্রতি পরীক্ষার্থী ১০০ টাকা (যা ঢাকা শিক্ষা বোর্ড তহবিল থেকে কেন্দ্র নির্ধারণ হওয়ার পর কেন্দ্রসচিবকে দেওয়া হবে)। ব্যাংক ড্রাফট ক্রয় এবং জমাদান পদ্ধতি: নির্দিষ্ট তারিখের মধ্যে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় বোর্ডের সচিবের অনুকূলে পরীক্ষার ফি-এর টাকা জমা দিয়ে ড্রাফট ক্রয় করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের নামে ড্রাফট ক্রয় করতে হবে। কোনো পরীক্ষার্থীর নামে ড্রাফট কেনা যাবে না। ওই ড্রাফট তিন কপি মুখপত্রসহ বোর্ডের হিসাব আয় শাখায় জমা দিয়ে প্রাপ্ত রসিদের ফটোকপিসহ আবেদন ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে অফিস চলাকালে মাধ্যমিক পরীক্ষা শাখার সংশ্লিষ্ট সহকারীর কাছে অথবা তার অনুপস্থিতিতে ওই শাখার যেকোনো কর্মকর্তার কাছে জমা দিতে হবে।পরীক্ষার মাধ্যম: বাংলা/ইংরেজি মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া যাবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বিদ্যালয় প্যাডে বিষয় ও বিষয় কোড উল্লেখ করে এক কপি তালিকা উপপরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) কাছে হাতে হাতে ৩১ মে, ২০১০ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।পাঠ্যসূচি: এনসিটিবি থেকে গেজেটে প্রকাশিত সপ্তম ও অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্রের অনুমোদিত বইসমূহ পাঠ্য হিসেবে বিবেচিত হবে এবং বাকি বিষয়গুলো এনসিটিবি কর্তৃক প্রকাশিত অষ্টম শ্রেণীর পাঠ্যবই। শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন: কোনো অবস্থাতেই এক শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে পিতা/মাতা/অভিভাবকের বদলির/যুক্তসংগত অন্য কোনো কারণে নিয়মানুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের সব প্রামাণ্য কাগজপত্র (সত্যায়িত ফটোকপি) আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে।পরীক্ষায় অংশগ্রহণের বিষয়/বিষয়সমূহ: শিক্ষার্থীর রেজি. কার্ড/প্রবেশপত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহেই তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বোর্ডের অনুমতিক্রমে বিষয় পরিবর্তন না করে রেজি. কার্ড/প্রবেশপত্র বহির্ভূত কোনো বিষয়/বিষয়সমূহ পরীক্ষায় অংশগ্রহণ করলে অংশগ্রহণকৃত ওই বিষয়/বিষয়সমূহ বাদ দিয়েই তার ফল প্রকাশ করা হবে।বোর্ড থেকে আবেদন ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র গ্রহণ: আবেদন ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে ৫ জুলাই, ২০১০ তারিখের মধ্যে অফিস চলাকালে গ্রহণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিজে অথবা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষককে (তাঁর নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ) পাঠিয়ে আবেদন ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করতে হবে।