অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের শেষ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।প্রশ্ন: ঘ) যৌগের সংকেত হতে যৌগস্থিত কোনো মৌলের যোজনী নির্ণয়ের পদ্ধতি বিশ্লেষণ করো।উত্তর: ঘ) যৌগের সংকেত লিখলে কোনো মৌল বা মূলকের যোজনী তার সঙ্গে যুক্ত অপর মৌল বা মূলকের প্রতীক বা সংকেতের ডান পাশে নিচের কোণায় লেখা হয়। তাই যৌগের কোন উপাদান মৌলের যোজনী হবে, তার যুক্ত মৌলের পরমাণু বা মূলকের সংখ্যার সমান। যেমন: অ্যামোনিয়ার সংকেত NH3। অণুটিতে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনের সংখ্যা 3। তাই যৌগটিতে নাইট্রোজেনের যোজনী 3।আবার যৌগে উভয় মৌল বা মূলকের যোজনী কোন নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে বিনিময় করে লেখা হয়। সেহেতু যৌগের অণুতে অবস্থিত কোনো মৌল বা মূলকের যোজনী বের করতে হলে তার সঙ্গে যুক্ত মৌল বা মূলকের যোজনীকে তার সংখ্যা দিয়ে গুণ করতে হয়। যেমন: কার্বন ডাইঅক্সাইডের (CO2) অণুতে কার্বন ও অক্সিজেনের যোজনীর অণুপাত বা সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করে লেখা হয়েছে। তাই কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী হবে, অক্সিজেনের যোজনী ও অক্সিজেনের পরমাণু সংখ্যার গুণফলের সমান। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী 22 = 4। এভাবে কোনো যৌগে কোনো মৌলের বা মূলকের যোজনী নির্ণয় করা যায়।