Parts of speech Adjectiveপ্রিয় শিক্ষার্থীরা, আজ NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৯ নম্বর Grammar item নিয়ে আলোচনা করব। নিয়মিত অনুশীলন করলে তোমরা Adjective বিষয়টি আয়ত্ত করতে সক্ষম হবে।Adjective বা বিশেষণ: যে word কোনো noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা আকার বোঝায়, তাকে adjective বলে। যেমন: Good, bad, truthful, brave, rich, new, little, few, some, tall etc. Use of adjective: Adjective দুভাবে ব্যবহূত হয়।(i) Attributive use of adjective (ii) Predicative use of adjectiveAttributive use of adjective : Adjective যখন noun-এর আগে বসে ওই nounকে প্রত্যক্ষভাবে qualify করে, তাকে Attributive use of adjective বলে। যেমন: He is an active person. Hasan is an attentive student. ওপরের sentence দুটির প্রথমটিতে active শব্দটি noun ‘person’-এর আগে বসে প্রত্যক্ষভাবে তার গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় sentence-এ attentive শব্দটি ‘Student’ শব্দটির আগে বসে প্রত্যক্ষভাবে qualify করেছে। Adjective-এর এরূপ ব্যবহারকে Attributive use of adjective বলে।(ii) Predicative use of adjective : Adjective যখন predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে subjectকে qualify করে, তখন adjective-এর সেই ব্যবহারকে Predicative use of adjective বলে। যেমন: Matin is intelligent. He is poor.ওপরের sentence-এ intelligent শব্দটি predicative verb-এর পরে বসে subject-এর দোষগুণ প্রকাশ করেছে। দ্বিতীয় sentence-এও ‘Poor’ adjectiveটি predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে subject-এর অবস্থা প্রকাশ করছে। Adjective-এর এরূপ ব্যবহারকে Predicative use of adjective বলে। Classification of adjectives (adjective শ্রেণী বিভাগ)1. Adjective of quality বা Descriptive adjective2. Adjective of quantity বা Quantitative adjective3. Adjective of number বা Numeral adjective4. Pronominal adjective.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল