জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Conjunctionপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের কনজাংশন থেকে আলোচনা করব।দুটি স্বাধীন (independent) বাক্যই দ্বিতীয় উদাহরণে clause হিসেবে or (নইলে) দ্বারা যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝলাম কেন clauseগুলোকে স্বাধীন ও সমশ্রেণীর বলা হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা এটাও জানলাম যে and এবং or হলো coordinating conjunction. আরেকটি জিনিস জেনে রাখো, এরূপ coordinating conjunction দ্বারা যুক্ত clauseগুলোকে বলে coordinate clause.(i) Coordinating conjunction-কে আবার নিচে উল্লিখিত চারটি ভাগে ভাগ করা হয়: (a) Cumulative or Copulative Conjunction (b) Alternative or Disjunctive Conjunction (c) Adversative Conjunction (d) Illative Conjunction(a) Cumulative or Copulative Conjunctionএই শ্রেণীর Conjunctionগুলো হলো— and, both ... and, no less ... than, as well as, not only... but also.এদের কাজ হলো, এরা দুই বা ততোধিক coordinate clause-কে (সমশ্রেণীভুক্ত clause-কে) যুক্ত করে। যেমন: Go there. (সেখানে যাও।)You will find him. (তুমি তাকে পাবে।)বাক্য দুটিকে and দ্বারা যুক্ত করা যায়। যেমন: Go there and will find him. (এখন কিন্তু বাক্য দুটি একটি clause-এ পরিণত হয়েছে।)আবার Tusher has done the work. Sumon has done the work.বাক্য দুটি পড়ে জানা যাচ্ছে যে Tusher এবং Sumon উভয়েই কাজটি শেষ করেছে। এদেরকে Both... and দ্বারা যুক্ত করে পাওয়া যায়: Both Tusher and Sumon have done the work. (both=উভয়ই) (বাক্যটিতে have-এর ব্যবহার লক্ষ্য করো।) এভাবে The President has come. The Secretary has come.বাক্য দুটিকে as well as (=and) দ্বারা যুক্ত করে পাওয়া যায়: The president as well as the secretary has come. (লক্ষ করো, as well as এর আগে singular subject ব্যবহূত হয়েছে বলে singular verb ‘has’ ব্যবহূত হলো।) আবার, Tusher has passed the examination. Sumon has passed the examination. বাক্য দুটিতে দেখা যাচ্ছে, শুধু Tusher-ই নয়, Sumonও পাস করেছে। সুতরাং not only... but also দ্বারা বাক্য দুটিকে যুক্ত করা যায়। যেমন: Not only Tusher but also Sumon has passed the examination.আবার, You are fit for the job. He is fit for the job.বাক্য দুটিকে এভাবে ব্যাখ্যা করা যায়: তুমি (you) তার (he) চেয়ে একই কাজটির (job) জন্য কোনো অংশে কম উপযুক্ত নয়। তাহলে no less ...than ব্যবহার করে বাক্য দুটিকে যুক্ত করা যাক। যেমন:You are no less fit for the job than he.(b) Alternative or Disjunctive Conjunctionএই শ্রেণীর conjunctionগুলো হলো:either.............or; neither............ nor; or এবং otherwiseএ ধরনের conjunction গুলো দুটি ভাব বা বক্তব্যের মধ্যে থেকে মাত্র একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যবহূত হয়। মনে রাখবে, এরাও কিন্তু coordinating conjunction-এর দলে। মাত্র একটি ভাবকে বেছে নিলেও এরা দুটি স্বাধীন ভাবের মধ্য থেকেই একটিকে বেছে নেয়। যেমন: Dina has not done the work. Mina has not done the work. বাক্য দুটির প্রত্যেকটিই negative বা না-বোধক। এখানে বোঝা যাচ্ছে যে Dina বা Mina কেউই কাজটি করেনি। দুজনের মধ্যে কেউই নয় এরূপ অর্থ প্রকাশ করতে neither....nor ব্যবহূত হয়। যেমন: Neither Dina nor Mina has (have নয়) done the work.আবার, Study hard. You will fail in the examination.বাক্য দুটিকে or অথবা otherwise (নইলে) দ্বারা যুক্ত করা যায়।Study hard or (otherwise) you will fail in the examination.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল