জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Right form of verbপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৭ নম্বর Grammar itemটি অর্থাৎ Right form of verb আলোচনা করব। ইংরেজি ভাষায় একটি Sentence-এ ব্যবহূত প্রতিটি word-ই কোনো না কোনো কাজ করে থাকে। প্রতিটি word-এর মধ্যে verb সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত যে word দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, বোঝায় তাকে verb বলে। Verb is the heart of sentence. তাই verb-কে বাক্যের প্রাণ বলা হয়ে থাকে। Latin শব্দ verbum থেকে এই শব্দটির উৎপত্তি। বাক্যের গঠনশৈলীতে noun-এর পরই verb-এর স্থান। Noun, pronoun ও object-কে বিশেষভাবে গতিশীল করে রাখে এই verb। Verb ছাড়া কোনো sentence তৈরি করা যায় না। Verb-গুলো সাধারণত voice, tense, mood, narration ও Sentence পরিবর্তনে সহায়তা করে থাকে। একটি sentence-এ দুই ধরনের verb ব্যবহূত হতে পারে। যেমন: Principle verb ও Auxiliary verb.Principle verb : যে verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকাশের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় না, তাকে principle verb বলে। Auxiliary verb : যে verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকার sentence অথবা tense, voice বা mood-এর রূপ গঠনের জন্য অন্য verb-কে সাহায্য করে থাকে, তাকে Auxiliary verb বলে। Example : Rana is writing an application. তোমাদের মনে রাখতে হবে, একই verb, Principle and Auxiliary দুইভাবেই ব্যবহূত হতে পারে। যেমন: I am a student. এখানে ‘am’ Principle verb.আবার, I am writing a letter. এখানে ‘am’ Auxiliary verb. Principle verb ও Auxiliary verb ছাড়াও Finite verb, Non-Finite verb, Transitive verb ও Intransitive verb রয়েছে। এগুলো বাক্য গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।1. Sentence যদি Present indefinite tense হয় এবং Subject যদি Third Person singular number হয়, তবে verb-এর সঙ্গে s/es যুক্ত হয়। যেমন:# She (write) a letter. Ans.: She writes a letter.# The baby (cry). Ans.: The baby cries.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল