জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Pronounপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নম্বর Grammar itemটি আলোচনা করব। মনে রাখবে, নিয়মিত অনুশীলন করলে pronoun বিষয়ে অধিকতর জ্ঞান অর্জন করা ও ব্যবহার করা সহজ হবে। # ইংরেজি ভাষা ব্যবহারের সময় ‘it’ pronoun-টির প্রয়োগ নিচে দেওয়া হলো।(v) পরের বক্তব্যকে পূর্বাভাস দিতে it ব্যবহূত হয়। যেমন: I can show it that I can do this. (vi) পরবর্তী কোনো clause বা infinitive-এর পরিবর্তে অস্থায়ী subject (Provisional subject) রূপে sentence-এর শুরুতে it ব্যবহূত হয়। যেমন: It is sure that my father will come. It is good to get up early in the morning. (vii) Impersonal verb-এর subject-রূপে it ব্যবহূত হয়। যেমন: It is very cold today. It has been fogging since morning. (viii) Collective noun-এর পরিবর্তে sentence-এ pronoun হিসেবে it ব্যবহূত হয়। যেমন: The jury has postponed its decision. (ix) কোনো word বা word-group-এর ওপর জোর দেওয়ার জন্য number, gender ও person-এর পরিবর্তে it ব্যবহূত হয়। যেমন: It is I who supported you. It was your classmate who came yesterday. (x) অপ্রকাশিত কোনো object-এর পরিবর্তে it ব্যবহূত হয়। যেমন: You can’t say it here. # Personal pronoun ব্যবহারের একটি ব্যতিক্রমী নিয়ম: কোনো sentence-এ subject হিসেবে first person, second person ও third person ব্যবহূত হলে, সে ক্ষেত্রে যথাক্রমে second person, third person ও first person বসে। যেমন: You, he and I must do our duties.কিন্তু দোষ স্বীকার করা বোঝালে প্রথমে first person, পরে second এবং সর্বশেষে third person বসে। যেমন: You and Lima are guilty.# Noun বা pronoun-এর সঙ্গে first person যুক্ত থাকলে পরে ব্যবহূত pronounটি first person-এর plural-রূপে বসে। যেমন: He and I did our best, কিন্তু second person যুক্ত হলে pronounটি second person-এর হয়। যেমন: You and your friends are responsible for your evil motives.Demonstrative pronoun: Demonstrative pronoun ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে। যেমন: This, these, that, those etc. These mangoes are ripe. That is our village. This is a girl. এখানে This, that, these শব্দগুলো pen, umbrella, balls-এর পরিবর্তে বসে আবার এদেরই নির্দেশ করেছে। তাই এগুলো Demonstrative pronoun.Use of Demonstrative Pronoun: সাধারণত কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝাতে আমরা Demonstrative Pronoun ব্যবহার করি। যেমন: These books are fine. That is our house. This is a vegetable firm. এ ছাড়া I, this, these, that, those-এর নিচের ব্যবহারগুলো দেখা যায়। (i) This ও these নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে বা তাদের পরিবর্তে ব্যবহূত হয়। যেমন: This is a table. These are my pencils,(ii) That ও those দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য বা তাদের নির্দেশ করতে ব্যবহূত হয়। যেমন: That is my house. Those are my books.(iii) কোনো sentence-এ দুটি noun থাকলে তাদের জন্য প্রথম nounটির জন্য that এবং পরেরটির জন্য this ব্যবহূত হয়। যেমন: Avash and Raju are friends; this (Avash) is a teacher and that (Raju) is a doctor.(iv) কোনো sentence-এ একই জাতীয় noun থাকলে তাদের মধ্যে তুলনা করার সময় পূর্ববর্তী noun-এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য that ও those ব্যবহূত হয়। পূর্ববর্তী nounটি singular হলে that of এবং plural হলে those of ব্যবহূত হয়। যেমন: Incorrect: The mangoes of Rajshahi are better than the mangoes of Dhaka. Correct : The mangoes of Rajshahi are better than those of mangoes of Dhaka. Incorrect : The rice of Barisal is better than the rice of Dinajpur. Correct : The rice of Barisal is better than that of Dinajpur.(v) কখনো কখনো One, ones, none, the same, so, such প্রভৃতি Demonstrative Pronoun ব্যবহূত হয়। যেমন: He drew the same picture as his brother. I think so.Do you think that he will do well? This is my calculator. It is a good one.Interrogative pronoun: প্রশ্ন করার জন্য যে pronoun ব্যবহার করা হয়, তা-ই Interrogative pronoun. যেমন: What, who, where, when etc. What is your name? Who are you? Whom do you look for? Which book do you like?এখানে What, whom, who, which প্রভৃতি শব্দ ভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে ব্যবহূত হয়েছে। সুতরাং এগুলো Interrogative pronoun। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল