জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Pronounপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নম্বর Grammar itemটি আলোচনা করব। মনে রাখবে, নিয়মিত অনুশীলন করলে pronoun বিষয়ে অধিকতর জ্ঞান অর্জন করা ও ব্যবহার করা সহজ হবে। Use of Interrogative pronounসাধারণত who, whose, whom, which, what প্রভৃতি শব্দ interrogative pronoun-রূপে ব্যবহূত হয়। নিচে এদের ব্যবহার নিয়ে আলোচনা করা হলো।(i) Who, whom, whose-এর ব্যবহার : অনির্দিষ্টভাবে ব্যক্তি বোঝাতে কে বা কারা এর পরিবর্তে who, কাকে বা কাদেরকে বোঝাতে whom এবং কার বা কাদের বোঝাতে whose প্রভৃতি interrogative pronoun ব্যবহূত হয়। যেমন: Who is the man? (কে বোঝাতে who)Whom do you like? (কাকে বোঝাতে whom)Whose is this house? (কার বোঝাতে whose)(ii) What-এর ব্যবহার: কোনো ব্যক্তি বা বস্তু কী, তা নির্দিষ্ট করে নির্দেশ করার জন্য who ব্যবহূত হয়। এ ছাড়া কোন অর্থে, কী করে অর্থে এবং কিসের জন্য অর্থে what ব্যবহূত হয়। যেমন:What is this? (কী অর্থে)What class are you in? (কোন অর্থে)What is your uncle? (কী করে অর্থে)What is Cox’s Bazar famous for? (কিসের জন্য অর্থে) (iii) Which-এর ব্যবহার: কোনো কিছু বা কাউকে বেছে নেওয়ার জন্য ব্যক্তি, বস্তু বা ইতর প্রাণী বোঝালে which ব্যবহূত হয়। যেমন: Which is your brother? (ব্যক্তি বোঝাতে) Which book is yours? (বস্তু বোঝাতে)Which is the oldest elephant? (ইতর প্রাণী বোঝাতে)# মনে রাখতে হবে, what, who, which—এগুলো মূলত relative pronoun, কিন্তু যখন এগুলো দিয়ে প্রশ্ন করা হয়, তখন তা interrogative pronoun হিসেবে ব্যবহূত হয়।Relative pronoun: যে pronoun পূর্বে ব্যবহূত কোনো noun বা pronoun-এর পরে বসে সেই noun বা pronoun-কে নির্দেশ করে এবং সেই সঙ্গে দুটি sentence-কে যুক্ত করে, তাকে relative pronoun বলে। যেমন: The boy is reading book. He is my brother.The boy who is reading is my brother.This is the pen, I want to get it.This is the pen which/that I want to get.The man is a doctor. I met him in the hospital.The man whom I met in the hospital is a doctor.# Relative pronoun-কে linking pronoun বলে, কারণ এগুলো বাক্যের relative clause-কে main clause-এর সঙ্গে যুক্ত করে। যেমন: ওপরের sentenceগুলো লক্ষ করলে দেখা যাচ্ছে, who, which, that, whom—এগুলো noun- boy, pen, doctor-এর পরে বসে relative clause-কে main clause-এর সঙ্গে যুক্ত করেছে। সুতরাং এগুলো relative pronoun. Use of relative pronounসাধারণত who, whom, whose, which, that—এগুলো relative pronoun হিসেবে ব্যবহূত হয়। এ ছাড়া as, but প্রভৃতি relative pronoun ব্যবহূত হয়। নিচে এদের ব্যবহার দেওয়া হলো।(i) Who-এর ব্যবহার শুধু ব্যক্তি বা ব্যক্তিবাচক pronoun-এর পরিবর্তে who বসে। যেমন: I know the boy. He is honest. I know the man. He is a doctor. I know the boy who is honest. I know the man who is a doctor.(ii) Which-এর ব্যবহারবস্তু, ইতর প্রাণী ও শিশুদের পরিবর্তে which বসে। যেমন: বস্তুর ক্ষেত্রে : I bought a football. The football is very nice. The football which I bought is very nice. ইতর প্রাণীর ক্ষেত্রে : I saw a bird. It was chirping. I saw a bird which was chirping.শিশুদের ক্ষেত্রে : I like the child. The child is playing.The child which I like is playing.(iii) Whose-এর ব্যবহারব্যক্তি ও বস্তুর ক্ষেত্রে pronounটি যদি possessive (my, our, your, their, his, her) হয়, তবে এর পরিবর্তে whose ব্যবহার করা হয়। যেমন:The man was very active. His weight was 65 kg.The man whose weight was 65 kg was very active.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল