Pronoun প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নম্বর Grammar itemটি আলোচনা করব। মনে রাখবে, নিয়মিত অনুশীলন করলে pronoun বিষয়ে অধিকতর জ্ঞান অর্জন করা ও ব্যবহার করা সহজ হবে। Whom-এর ব্যবহারশুধু ব্যক্তি এবং তা singular ও plural উভয় ক্ষেত্রে এবং তা যদি objective (me, us, you, them, him, her) হয়, এর পরিবর্তে whom বসে। যেমন: The man is a magician. I met him in the bus. The man whom I met in the bus is a magician.What-এর ব্যবহার শুধু বস্তুকে নির্দেশ করতে what ব্যবহূত হয়। তবে তা কোনো নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করে না। what মূলত that ও which-এর সংযোগে গঠিত হয়, অর্থাৎ what = that+which। এ কারণে what-কে compound relative pronoun বলা হয়।যেমন: You look at something. It is nice. What you look at is nice.That-এর ব্যবহারThat ব্যক্তি, বস্তু ও ইতর প্রাণীসহ সবার পরিবর্তে ব্যবহূত হয়। That কখনো কখনো who, whom or which-এর পরিবর্তে ব্যবহূত হয়। কিন্তু কখনো whose-এর পরিবর্তে ব্যবহূত হয় না। যেমন:ব্যক্তির ক্ষেত্রে: This is the man. He is honest. This is the man that (who) is honest.বস্তুর ক্ষেত্রে: This is the story book. You give me the story book.This is the story book that (Which) you give me.ইতর প্রাণীর ক্ষেত্রে: This is the parrot. The parrot looks nice.This is the parrot that looks nice.এ ছাড়া that নিচে উল্লিখিত ক্ষেত্রে ব্যবহূত হয়:Superlative Degree-এর Adjective-এর পর that ব্যবহূত হয়। যেমন:She is the most beautiful girl in the class that I ever saw.(b) Any, only, all, the same প্রভৃতির পর that ব্যবহূত হয়। যেমন:This is the same boy that I saw in the school.The only book that I bought is lost.All that you think was wrong.(3) Who, what ইত্যাদি Interrogative pronoun-এর পর that ব্যবহার করা হয়। যেমন: What is the matter that you told her? Who is the person that does not love his country?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল