জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩  পরিমাপ ও এককপ্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের ৩ নম্বর অধ্যায় থেকে ‘পরিমাপ ও একক’ সংক্রান্ত নিয়মাবলি আলোচনা ও ১টি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব।পরিমাপ: কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ। সহজ ভাষায় বলা যায় কোনো কিছুর মাপজোখের নাম পরিমাপ। দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিমাপের প্রয়োজন রয়েছে। ক্ষেত্রফল ও আয়তন নির্ধারণের জন্যও পরিমাপ ব্যবহূত হয়। পরিমাপের বিভিন্ন একক রয়েছে, তবে এসব প্রয়োজনীয় একক মূল বই থেকে জানা যাবে। এ অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধানের জন্য নিচের সূত্রাবলি অবশ্যই মনে রাখতে হবে। আয়তাকার ক্ষেত্র:১) আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য×প্রস্থ (বর্গ একক)২) আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২×(দৈর্ঘ্য+প্রস্থ) (একক)৩) আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = (ক্ষেত্রফল÷প্রস্থ) (একক) ৪) আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = (ক্ষেত্রফল÷দৈর্ঘ্য) (একক) বর্গাকার ক্ষেত্র:১) বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (১ বাহুর পরিমাপ)২ (বর্গ একক)২) বর্গাকার ক্ষেত্রের পরিসীমা = (৪×১ বাহুর পরিমাপ) (একক) ত্রিভুজাকার ক্ষেত্র:ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রেফল = ×ভূমি×উচ্চতা (বর্গ একক) ২) ত্রিভাজাকার ক্ষেত্রের পরিসীমা = তিন বাহুর যোগফল (একক) # বি.দ্র. ক্ষেত্রফলসংক্রান্ত সমস্যাবলিতে ব্যবহূত মাত্রাগুলোর একক এক জাতীয় করে নিতে হয়। আয়তাকার ঘনবস্তু:১) আয়তাকার ঘনবস্তুর আয়তন = দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা (ঘন একক) এ ক্ষেত্রে দৈর্ঘ্যের একক, প্রস্থের একক ও উচ্চতার একক একই রূপ করে নিতে হয়।তরল পদার্থের আয়তন পরিমাপ:তরল পদার্থের আয়তন পরিমাপের একক লিটার, মিলিলিটার।১ লিটার = ১০০০ মিলিলিটার ১ লিটার = ১০০০ ঘন সেন্টিমিটার # ৪ ডিগ্রি সে. তাপমাত্রায় ১ ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম। # কিছু গুরুত্বপূর্ণ পরিমাপের একক অবশ্যই জানা থাকতে হবে:১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম ১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম ১ কি. মি = ১০০০ মিটার ১ মিটার = ১০০ সে. মি ১ এয়র = ১০০ বর্গমিটার ১ একর = ৪০৪৬.২৪ বর্গমিটার ১ মাইল = ১.৬ কি. মি. ১ লিটার = ১ কিলোগ্রাম।