স্মৃতিস্তম্ভপ্রিয় শিক্ষার্থীরা, আজ মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটির সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওমা, মাটি ও মাতৃভাষা সবারই প্রাণের সম্পদ। বাঙালির মাতৃভাষা বাংলা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন দিয়ে বাঙালি বিশ্ব ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সেদিন যাঁরা মাতৃভাষা বাংলার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের সেই অভূতপূর্ব আত্মত্যাগের নিদর্শনস্বরূপ তাঁদের স্মৃতির উদ্দেশে দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রশ্ন: ক. উদ্দীপকটি পাঠ্যবইয়ের কোন কবিতার আলোকে রচিত?প্রশ্ন: খ. চার কোটি পরিবার কারা?প্রশ্ন: গ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. ভাষাশহীদদের স্মৃতি চির অম্লান থাকবে বলে কবি যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বিশ্লেষণ করো।উত্তর: ক. প্রদত্ত উদ্দীপকটি প্রখ্যাত কবি ও সাহিত্যিক আলাউদ্দীন আল আজাদ রচিত ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটির আলোকে রচিত।উত্তর: খ. প্রখ্যাত কবি আলাউদ্দীন আল আজাদ রচিত ‘স্মতিস্তম্ভ’ কবিতাটিতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির উদ্দেশে নিবেদিত হয়েছে। প্রতিটি বাঙালি এক ও অভিন্ন। পৃথিবীতে সমগ্র বাঙালি একটা পরিচয়েই পরিচিত, তা হলো মাতৃভূমিতে তাদের জন্মসূত্র এক। এ দেশের মাটি, মানুষ ও ভাষা সব বাঙালির কাছেই হূদয়ের একান্ত সম্পদ। তাই তো যখনই কোনো বহিঃশত্রুর কবলে পতিত হয়ে এ দেশের মানমর্যাদাকে কেউ নস্যাৎ করতে চেয়েছে, তখনই আপামর জনতা এক হয়ে রুখে দাঁড়িয়েছে সে অপশক্তির বিরুদ্ধে। বায়ান্নর ভাষা আন্দোলনেও এর ব্যত্যয় ঘটেনি। বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি এ দেশের কৃষক, জনতা ও শ্রমজীবী মানুষ ঝাঁপিয়ে পড়েছিল প্রাণপণ লড়াইয়ে। তাঁদের একটাই দাবি—মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। তখন পূর্ববাংলার জনসংখ্যা ছিল চার কোটি। কবি এই চার কোটি পরিবার অর্থাৎ আপামর জনসাধারণকে বলেছেন চার কোটি পরিবার। তাঁরা ভিন্ন ভিন্ন অঞ্চলের, বিভিন্ন বৈশিষ্ট্যের হলেও আন্দোলনের সম্মুখে সবাই একই প্রত্যয় ব্যক্ত করেছেন। বাঙালির এই সৌহার্দ্য, সম্প্রীতি ও অভিন্ন সত্তাই ভাষা আন্দোলনকে সেদিন আরও বেগবান করে তুলেছিল এবং মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে সক্ষম হয়েছিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল